জয়েন করুন

Infinix Note 50X বনাম Realme P3: ১৫ হাজার টাকার মধ্যে কোন ফোনটি কেনা উচিত! রইল তুলনা

Updated Now: March 28, 2025 7:54 PM

সম্প্রতি ভারতে একটি বাজেট-ফ্রেন্ডলি এআই নির্ভর স্মার্টফোন লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে ইনফিনিক্স। এটি হল Infinix Note 50X। দুর্দান্ত ক্যামেরা তো রয়েছে, এছাড়াও মিলবে শক্তিশালী প্রসেসর। দাম রয়েছে ১৫ হাজার টাকার মধ্যে। এদিকে, আরও একটি স্মার্টফোন Realme P3 টক্কর দিচ্ছে ইনফিনিক্স-কে। চলুন দেখে নেওয়া যাক দুই ফোনের মধ্যে সেরা কোনটা।

Infinix Note 50X বনাম Realme P3: ডিসপ্লে

উভয় ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চি স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট। তবে রিয়েলমি পি৩ ডিভাইসে পাবেন এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল এবং ২০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা। এই ফোনে মিলবে আইপি৬৯ রেটিং। অন্যদিকে, ইনফিনিক্স নোট ৫০এক্স ডিভাইসে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন (৭২০ x ১৬০০ পিক্সেল) সহ একটি এলসিডি স্ক্রিন। এই ফোনে মিলবে আইপি৬৪ রেটিং।

Infinix Note 50X বনাম Realme P3: পারফরম্যান্স ও ব্যাটারি

ইনফিনিক্স নোট ৫০এক্স হল প্রথম ফোন যা ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে একাধিক এআই ফিচার যেমন, এআই অবজেক্ট ইরেসার, এআই ইমেজ কাটআউট পাওয়া যাবে। অপরদিকে, রিয়েলমি পি৩ ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। উভয় ফোনই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে।

ইনফিনিক্স ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমির ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Infinix Note 50X বনাম Realme P3: ক্যামেরা

উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর-সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ তবে ইনফিনিক্স নোট ৫০এক্স-এ ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং রিয়েলমি পি৩ স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Infinix Note 50X বনাম Realme P3: দাম

ইনফিনিক্স নোট ৫০এক্স-এর দাম ১১,৪৯৯ টাকা থেকে শুরু। বিপরীতে, রিয়েলমি পি৩-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে।

আরও পড়ুন

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস Realme C100x ফোনের বিক্রি শুরু, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা ফোনের Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন