জয়েন করুন

Realme P4 Lite 5G প্রথম সেলেই হিট, ২ ঘণ্টায় বিক্রি ছাড়ালো ৬০০০০

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 25, 2026 10:52 PM

রিয়েলমির নতুন ফোন বাজারে আসতেই সাড়া ফেলে দিল। আজ ছিল Realme P4 Lite 5G এর প্রথম সেল। এই সেলেই মুড়ি মুড়কির মতো বিক্রি হয় নতুন স্মার্টফোনটি। কোম্পানির তরফে বলা হয়েছে, সেল শুরু হওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যেই Realme P4 Lite 5G এর প্রায় ৬০ হাজার ইউনিট বিক্রি হয়ে গেছে। বাজেটের মধ্যে চমৎকার ফিচার থাকার কারণেই ডিভাইসটির এত চাহিদা বলে মনে করা হচ্ছে।

দামের কথা বললে, রিয়েলমি পি৪ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ১২,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৩,৯৯৯ টাকায় এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। তবে লঞ্চ অফার হিসেবে ফোনটি ১১,৪৯৯ টাকা থেকে কেনা যাবে। হ্যান্ডসেটটি Flipkart, রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট ও অফলাইন স্টোর থেকে বিক্রি হচ্ছে।

Realme P4 Lite 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Realme P4 Lite 5G এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এইচডি+ এলসিডি স্ক্রিন, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আর IP64 রেটিং ও মিলিটারি-গ্রেড বিল্ড থাকায় ডিভাইসটি যথেষ্ট মজবুত বলেই মনে হচ্ছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। হ্যান্ডসেটটি ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‍্যাম এবং ভার্চুয়াল র‍্যাম সহ মোট ১৪‌ জিবি পর্যন্ত র‌্যাম অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।ফটোগ্রাফির জন্য এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আরও পড়ুন

বিক্রি শুরু Tecno Pova 8 Pro 5G ফোনের, AMOLED ডিসপ্লে সহ রয়েছে 6500mAh ব্যাটারি OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে