জয়েন করুন

Realme P4 Lite 5G ধামাকা ফিচার সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু 12999 টাকা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 20, 2026 10:11 AM

রিয়েলমি ভারতে তাদের নতুন বাজেট 5G ফোন Realme P4 Lite 5G লঞ্চ করল। ডিভাইসটির দাম ১৬,০০০ টাকার কম রাখা হয়েছে। এই স্মার্টফোনে আছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন নয়া এই হ্যান্ডসেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশনের জেনে নেওয়া যাক।

Realme P4 Lite 5G এর দাম ও উপলব্ধতা

রিয়েলমি পি৪ লাইট ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা।

Realme P4 Lite 5G মোজেক ব্লু ও মোজেক গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। আগামী ২৫ মার্চ Flipkart এবং Realme এর নিজস্ব ওয়েবসাইটে ডিভাইসটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। ক্রেতারা ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে ফোনটি কেনার সুযোগ পাবেন।

Realme P4 Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme P4 Lite 5G এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি, যার পিক ব্রাইটনেস ৯০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে বড় ভেপার চেম্বার। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর। হ্যান্ডসেটটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই মডেলে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আইপি৬৪ রেটিং সহ আসা এই ফোন ৪ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্স দেবে বলে কোম্পানি দাবি করেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি