TRENDS ▸
Tech GupMobilesRealme P4r 5g Launched Price In India Specification 8000mah Battery Mediatek Dimensity 6300 Soc
Realme P4R 5G

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Realme P4R 5G। ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। নয়া ডিভাইসটির প্রধান আকর্ষণ বড় ব্যাটারি, গেমিং-কেন্দ্রিক ফিচার এবং AI চালিত টুলস। তিনটি বিশেষ কালার অপশন সহ আসা এই স্মার্টফোনে পাওয়া যাবে ৮০০০ এমএএইচ ব্যাটারি,…

avatar
Written By : Puja Mondal
Updated Now: June 10, 2026 11:57 PM

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Realme P4R 5G। ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। নয়া ডিভাইসটির প্রধান আকর্ষণ বড় ব্যাটারি, গেমিং-কেন্দ্রিক ফিচার এবং AI চালিত টুলস। তিনটি বিশেষ কালার অপশন সহ আসা এই স্মার্টফোনে পাওয়া যাবে ৮০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এর সাথে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং উন্নত কুলিং সিস্টেম।

Realme P4R 5G এর দাম ও সেলের তারিখ

ভারতে Realme P4R 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি মডেলের দাম ২২,৯৯৯ টাকা।

রিয়েলমি পি৪আর ৫জি টাইটেনিয়াম গ্লেয়ার, সিলভার গ্লেয়ার ও ল্যাভেন্ডার গ্লেয়ার কালার অপশনে এসেছে। আগামী ১৭ জুন Flipkart এবং Realme India এর ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে। প্রথম সেলে ক্রেতারা ২,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট এবং সর্বোচ্চ তিন মাস নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন।

Realme P4R 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Realme P4R 5G হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১,৫৭০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে এআরএম মালি-জি৫৭ এমসি২ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ কাস্টম স্কিনে চলবে। কোম্পানি জানিয়েছে, এতে দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ একাধিক AI ফিচার

ফটোগ্রাফির জন্য নতুন এই ডিভাইসে এফ/১.৮ অ্যাপারচার এবং অটোফোকাসসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত।সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় মোশন ফটোস, নাইট মোড, পোট্রেট মোড, প্যানোরমা, সিনেম্যাটিক ভিডিও এবং স্লো মোশন রেকর্ডিং সাপোর্ট করে।

Realme P4R 5G ফোনে একগুচ্ছ AI‌ ভিত্তিক ফিচার রয়েছে। যার মধ্যে অন্যতম এআই পোট্রেট গ্লো, এআই ইরেজার ২.০, এআই আল্ট্রা ক্ল্যারেটি, এআই আনব্লার, এআই পাওয়ার্ড ডকুমেন্ট স্ক্যান, এআই অ্যান্টি থেফ্ট এবং গুগল জেমিনি ইন্টিগ্রেশন।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

কোম্পানির দাবি, এই ব্যাটারি ১,৬০০ বার বা সাতবছর পর্যন্ত চার্ব্যাজ দিলেও এর মূল সক্ষমতার ৮০ শতাংশের বেশি ধরে রাখতে পারে। আর পূর্ণ চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। কোম্পানির দাবি, ফুল চার্জে ফোনটি সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

তাপ নিয়ন্ত্রণের জন্য এতে ওয়ান ট্যাপ কুলিং প্রযুক্তির পাশাপাশি ৫,৩০০ বর্গমিলিমিটারের AirFlow Vapour Chamber কুলিং সিস্টেম রয়েছে। আর Realme P4R 5G মডেলে IP65 রেটিং উপলব্ধ, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। এছাড়া ফোনটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন সহ এসেছে।