জয়েন করুন

বাজেটের নতুন রাজা, Redmi 15 5G পেল FCC ও IMEI থেকে অনুমোদন, লঞ্চ একেবারে দোরগোড়ায়

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 9, 2025 9:30 AM

শাওমির পরবর্তী বাজেট ফাইভজি স্মার্টফোন Redmi 15 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল। আজ এই ডিভাইসটিকে সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। ফোনটি আজ ফেডারেল কমিউনিকেশন কমিশন বা FCC এবং IMEI ডেটাবেসে নাম ও মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে, এই ফোনের মডেল নম্বর 25057RN09G, এবং এর নাম রাখা হবে Redmi 15 5G। এটি ২০২৩ সালে লঞ্চ হওয়া Redmi 14 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে।

Redmi 15 5G পেল FCC থেকে অনুমোদন

এফসিসি সার্টিফিকেশন সাইটে থেকে রেডমি ১৫ ৫জি ফোনটির বেশ কিছু টেকনিক্যাল দিক সামনে এসেছে। জানা গেছে, এতে থাকবে শাওমির নিজস্ব হাইপারওএস ২.০ কাস্টম স্কিন। নেটওয়ার্কের কথা বললে, এতে ডুয়েল সিমের সাথে জিএসএম, ডব্লিউসিডিএমএ, এলটিই এবং ৫জি এন এসএ/এসএ ব্যান্ড সাপোর্ট করবে।

আরো চমকপ্রদ বিষয় হল, রেডমি ১৫ ৫জি মডেলে প্রচুর সংখ্যক 5G ব্যান্ড সাপোর্ট করবে। এরমধ্যে থাকবে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n41, n66, n77, এবং n78 সাপোর্ট, যা এটিকে গ্লোবাল মার্কেটেও ব্যবহারযোগ্য করে তুলবে। অর্থাৎ, শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারের জন্যও ফোনটি রেডি হয়ে আসছে।

Redmi 15 5G মডেলে একাধিক কানেক্টিভিটি অপশন থাকবে। এতে থাকবে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), ব্লুটুথ, এনএফসি এবং জিএনএসএস। সার্টিফিকেশন সাইটে এর একাধিক IMEI নম্বর দেখা গেছে – S02 থেকে S12 পর্যন্ত।

তবে স্মার্টফোনটির ডিজাইন বা স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। আশা করা যায় শীঘ্রই একে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর ফিচার সামনে আসবে।

Redmi 15 5G কখন লঞ্চ হতে পারে

এখন প্রশ্ন হল, Redmi 15 5G কবে নাগাদ লঞ্চ হবে? যদিও সংস্থার তরফে এখনও ফোনটির বিষয়ে কিছু জানানো হয়নি, তবে সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ এটি কয়েক মাসের মধ্যে বাজারে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি