জয়েন করুন

কম দামে দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে Redmi 15 5G, দেখা গেল FCC ও এই সার্টিফিকেশন সাইটে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: July 5, 2025 10:01 AM

রেডমি তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Redmi 15 5G এর উপর কাজ করছে বলে কয়েক সপ্তাহ আগে শোনা গিয়েছিল। সেইমতো এখন একে আমেরিকার FCC এবং IMEI সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এই দুই সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে ফোনটির মডেল নম্বর হল 25057RN09G। আশা করা হচ্ছে Redmi 15 5G শীঘ্রই বাজারে পা রাখবে। এটি গত বছরের Redmi 14 5G মডেলের উত্তরসূরি হিসেবে আসবে।

Redmi 15 5G সম্পর্কে FCC ও IMEI ডেটাবেস থেকে কি জানা গেল

এফসিসি ডেটাবেস থেকে রেডমি ১৫ ৫জি এর টেকনিক্যাল কিছু তথ্য জানা গেছে। আসন্ন ডিভাইসটি শাওমির নতুন হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে। এতে ডুয়েল সিম সাপোর্ট করবে। আর নেটওয়ার্কের দিক থেকে জিএসএম, ডব্লিউসিডিএমএ, এলটিই-র পাশাপাশি ৫জি এনএসএ ও এসএ, দুই ধরনের ব্যান্ড পাওয়া যাবে।

রেডমি ১৫ ৫জি এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), ব্লুটুথ (বিআর+ইডিআর+বিএলই), এনএফসি সাপোর্ট। আর ডিভাইসটি বহু আন্তর্জাতিক 5G ব্যান্ডে কাজ করবে – এন১, এন৩, এন৫, এন৭, এন৮, এন২০, এন২৮, এন৩৮, এন৪১, এন৬৬, এন৭৭, এন৭৮।

এদিকে IMEI সার্টিফিকেশন সাইটে একাধিক ভ্যারিয়েন্ট সহ তালিকাভুক্ত হয়েছে Redmi 15 5G। মূলত বিভিন্ন দেশের জন্য এই ভ্যারিয়েন্টগুলি। তবে দুঃখের বিষয়, দুই সাইট থেকে ফোনটির ডিজাইন বা স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি। তবে সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ, ডিভাইসটি লঞ্চ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

শাওমি এর আগেও বাজেট সেগমেন্টে একাধিক 5G ফোন লঞ্চ করেছে, সেই সংখ্যা আরও বাড়াবে Redmi 15 5G। এর দাম থাকবে ১৫,০০০ টাকার কম। আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যে একে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর বিভিন্ন তথ্য সামনে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17