জয়েন করুন

বাজেটের নতুন রাজা হবে Redmi 15C 4G, ফুল চার্জে চলবে ৭৭ ঘন্টা, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 9:33 PM

রেডমি শীঘ্রই বাজেট সেগমেন্টে নিয়ে আসছে Redmi 15C 4G স্মার্টফোন। গত এপ্রিল মাসে 25078RA3EA মডেল নম্বরের একটি ডিভাইসকে EEC ডেটাবেসে দেখা যায়, যদিও তখন এর নাম জানা যায়নি। কিন্তু সম্প্রতি IMEI ও NBTC সার্টিফিকেশন সাইটে এই একই মডেল নম্বর সহ ফোনটি অন্তর্ভুক্ত হয়েছে এবং এখান থেকে জানা গেছে যে এই হ্যান্ডসেটের নাম রাখা হবে Redmi 15C 4G। পাশাপাশি আজ এই ডিভাইসের রেন্ডার ও স্পেসিফিকেশনও অনলাইনে ফাঁস হয়েছে।

Redmi 15C 4G এর চারটি কালার, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি সহ আসছে

রেডমি ১৫সি ৪জি চারটি কালার অপশনে আসবে বলে জানা গেছে – ব্ল্যাক, গ্রিন, ব্লু ও অরেঞ্জ। এরমধ্যে ব্লু ও অরেঞ্জ ভ্যারিয়েন্টে থাকবে আলাদা ডিজাইনের প্যাটার্ন, আর অন্য দুটি ভ্যারিয়েন্টে সাধারণ ব্যাক প্যানেল দেখা যাবে। পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ। আর এর প্রাইমারি ক্যামেরা ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে YTechb-এর রিপোর্ট থেকে জানা গেছে, রেডমি ১৫সি ৪জি স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট ব্যবহার করা হবে। এতে ৬.৯ ইঞ্চি আইপিএস এলসিডি থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 15C 4G মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ফুল চার্জে প্রায় ৭৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 15C 4G এর স্টোরেজ ও দাম

Redmi 15C 4G ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ভারতে এর দাম শুরু হতে পারে ১০ হাজার টাকা থেকে।

আরও পড়ুন

Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা iQOO 16 আসছে 2K ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 8500mAh ব্যাটারির সাথে Poco M8x 5G গোল্ড ফিনিশ ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, Flipkart থেকে কেনা যাবে Moto G Max ভারতে লঞ্চ, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে Snapdragon প্রসেসর Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে