জয়েন করুন

কম দামে লঞ্চ হল লঞ্চ Redmi K80 Ultra, রয়েছে ১৬ জিবি RAM ও ৭৪১০mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

চীনে আজ অবশেষে লঞ্চ হল রেডমির শক্তিশালী স্মার্টফোন – Redmi K80 Ultra। এর দাম শুরু হয়েছে প্রায় ৩৫,০০০ টাকা থেকে। ফোনটিকে গেমার এবং পারফরম্যান্স প্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর ও ১৬ জিবি পর্যন্ত র‌্যাম। এছাড়া Redmi K80 Ultra ডিভাইসে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৭,৪১০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Redmi K80 Ultra এর দাম ও উপলব্ধতা

রেডমি কে৮০ আল্ট্রা এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। আবার এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৮০০ টাকা)। আর ফোনটির ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৪০০ টাকা), ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৪০০ টাকা), ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৪০০ টাকা)।

রেডমি কে৮০ আল্ট্রা আইস ব্লু, মুন রক হোয়াইট, স্যান্ডস্টোন অ্যাশ এবং স্প্রুস গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি আপাতত চীনের Xiaomi ওয়েবসাইট থেকে বিক্রি হচ্ছে। তবে এটি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা এখনও জানা যায়নি।

Redmi K80 Ultra এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি কে৮০ আল্ট্রা এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেটি ২৫৬০ হার্টজ PWM ডিমিং এবং ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে শাওমি শিল্ড গ্লাস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Redmi K80 Ultra ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,৪১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফোনটি IP68 রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে