জয়েন করুন

মাসিক কিস্তি সহ বাম্পার ডিসকাউন্ট, ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Vivo ফোনে ছাড়

avatar
Written By : Suman Patra
Updated Now: April 24, 2025 12:19 PM

বাজারে ২৫৬ জিবি স্টোরেজ সহ উপলব্ধ ফোনগুলির চাহিদা তুঙ্গে, কারণ বেশি ইন্টারনাল স্টোরেজ থাকলে আলাদা করে এসডি কার্ড নেওয়ার প্রয়োজন হয় না। আপনিও যদি বেশি স্টোরেজ সহ নতুন ফোন খুঁজে থাকেন তাহলে এই প্রতিবেদন দুর্দান্ত কয়েকটি ডিভাইসের খোঁজ দেব আমরা। এই স্মার্টফোনগুলি এখন লোভনীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে এবং এগুলি ইএমআই সহ কেনা যাবে।

Redmi Note 13 5G

রেডমি নোট ১৩ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস POLED ডিসপ্লে আছে। এর ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম ১৮,৯৯৯ টাকা। এটি ৭২১ টাকা ইএমআই সহ কেনা যাবে। উপরন্তু, ১৭,৪০০ টাকা এক্সচেঞ্জ অফার রয়েছে।

Realme GT 6T 5G

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে দ্রুত পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপ এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৫০০ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসে রয়েছে উজ্জ্বল ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এই ফোনের দাম ৩০,৯৯৮ টাকা। এর সাথে ২০০০ টাকা ডিসকাউন্ট কুপন এবং ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এতে। এর ইএমআই শুরু হবে ১,৫০৩ টাকা থেকে।

Vivo V50 5G

ভিভো ভি৫০ লেটেস্ট স্মার্টফোন। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬.৭৭ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই হ্যান্ডসেটে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এর দাম ৩৬,৯৯৯ টাকা। এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের ক্ষেত্রে ৩,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। স্মার্টফোনটি ১,৭৯৪ টাকা ইএমআই এবং ৩০ হাজারের বেশি এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি