জয়েন করুন

Redmi Note 15 5G Special Edition ভারতে 2 এপ্রিল লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 25, 2026 8:57 PM

জানুয়ারিতে ভারতে এসেছিল Redmi Note 15। এবার এর স্পেশাল এডিশন বাজারে আসতে চলেছে। আগামী ২ এপ্রিল Redmi Note 15 5G Special Edition ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এ ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। মাইক্রোসাইট থেকে স্পষ্ট যে, ফোনটি শুধু পারফরম্যান্স কেন্দ্রিক নয়, লুকের সাথেও বাজিমাত করতে চাইছে। যেকারণে এর জন্য “Faster. Bolder. Simply Better” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে।

Redmi Note 15 5G Special Edition এর ডিজাইন

জানা গেছে, Redmi Note 15 5G Special Edition ভেগান লেদার ফিনিশ সহ রেড কালার অপশনে আসছে। এটা হাতে নিলে প্রিমিয়াম ফিল আসবে। শুধু তাই নয়, হ্যান্ডসেটটির চারপাশে আর ক্যামেরা মডিউলের ধারে হালকা গোল্ডেন অ্যাকসেন্ট দেখা যেতে পারে। এই ছোটখাটো বৈশিষ্ট্যগুলিই একে আলাদা করে তুলবে। রেডমি আগে চীনে এমন একটি স্মার্টফোন এনেছিল, তাই মনে করা হচ্ছে সেটারই ভারতীয় ভার্সন ২ এপ্রিল লঞ্চ হতে চলেছে।

ফিচারের কথা বললে আসন্ন রেডমি নোট ১৫ ৫জি স্পেশাল এডিশনে স্ট্যান্ডার্ড মডেলের মতোই ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।

ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi Note 15 5G Special Edition মডেলটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে।

দাম যদিও জানা যায়নি। তবে যেহেতু Redmi Note 15 5G মডেলটির দাম ২১ হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে, তাই স্পেশাল এডিশনের দাম একটু বেশি থাকতে পারে।

আরও পড়ুন

Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন বাড়ছে সস্তা iPhone 18 ও iPhone 18e মডেলের RAM, কি সুবিধা মিলবে Xiaomi 18 Pro Max আসছে ডুয়েল ২০০MP ক্যামেরার সাথে, থাকবে ৮৫০০mAh ব্যাটারি