জয়েন করুন

Redmi, Samsung ও Realme ফোন এখন 7500 টাকার কমে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে সেরা অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 22, 2025 11:05 PM

প্রাইম মেম্বারদের জন্য আজ সোমবার থেকে Amazon Great Indian Festival Sale শুরু হয়েছে। আগামীকাল থেকে সবাই এই সেলে কেনাকাটা করতে পারবেন। তাই যদি আপনি এই মুহূর্তে নতুন কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে প্রস্তুত হয়ে যান। এই প্রতিবেদনে আমরা সেলে কম দামে উপলব্ধ তিনটি সেরা ফোন সম্পর্কে বলবো। এই হ্যান্ডসেটগুলির দাম ৭,৫০০ টাকা, যার মধ্যে সবচেয়ে সস্তা মডেলের মূল্য ৬,২৯৮ টাকা। প্রতিবেদনে উল্লেখিত স্মার্টফোনগুলি Redmi, Samsung এবং Realme ব্র্যান্ডের অন্তর্গত।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Redmi, Samsung ও Realme ফোন

Realme Narzo 80 Lite 4G

সেলে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ৭,২৯৮ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ১,০০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটি ৬,২৯৮ টাকায় নিজের করা যাবে। এর সাথে ৩৬৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে। ফিচার হিসেবে এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৩০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন।

Samsung Galaxy M06 5G

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে ৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। সেলে ৩৭৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ বোনাসের সুবিধা। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi A4 5G

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে রেডমি এ৪ ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,৪৯৯ টাকায় কেনা যাবে। ফোনটির সাথে ৩৭৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে