জয়েন করুন

Redmi এর তিনটি 5G স্মার্টফোন এখন 10 হাজার টাকার কমে, Black Friday সেলে দারুন সুযোগ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 8:41 AM

গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে Amazon Black Friday Sale 2025। এই সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে 5G ফোন কিনতে চান তাহলে এই সেলের লাভ ওঠাতে পারেন। সেলে তিনটি Redmi ফোন আপনি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন, যার মধ্যে দুটি মডেল 5G। এই প্রতিবেদনে আমরা Amazon Black Friday Sale চলাকালীন কম দামে বিক্রি হওয়া Redmi ফোনগুলি সম্পর্কে বলবো।

Redmi A4 5G

অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে Redmi A4 5G মডেলটি ৭,৯৯৯ টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫১৬০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Redmi A5

অফারের Redmi A5 কিনতে পারবেন ৬,৪৯৯ টাকায়। এই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি। এতে অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

Redmi 14C 5G

অ্যামাজন ব্ল্যাক ফ্রাইডে সেলে Redmi 14C 5G বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫১৬০ এমএএইচ ব্যাটারি আছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সহ এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি