জয়েন করুন

সেল শুরু Redmi Turbo 5 ফোনের, 7540mAh ব্যাটারি সহ রয়েছে Sony ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2026 4:19 PM

সদ্য ভারতে লঞ্চ হয়েছে Redmi Turbo 5। এবার এর সেল শুরু হল। রেডমির টার্বো সিরিজের প্রথম মডেলটি এখন Amazon, Mi.com এবং Xiaomi-এর অফলাইন রিটেল নেটওয়ার্ক থেকে কেনা যাবে। সেল উপলক্ষে স্মার্টফোনটি বিশেষ অফার সহ কেনা যাবে। ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট, ৭৫৪০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট হাইপারচার্জ সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা। এছাড়া এতে পাওয়া যাবে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং আইপি৬৬+ আইপি৬৮+আইপি৬৯+আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং।

Redmi Turbo 5 এর দাম ও সেল অফার

ভারতে Redmi Turbo 5 ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৭,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৪০,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে এসবিআই, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা ছাড় পাবেন বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। ডিভাইসটি অ্যাসফাল্ট ব্ল্যাক, নিট্রো ব্লু এবং টার্বো হোয়াইট কালার অপশনে এসেছে।

Redmi Turbo 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি টার্বো ৫ হ্যান্ডসেটের সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ‌ অ্যাডাপ্টিভসিঙ্ক রিফ্রেশ রেট এবং ৩৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে ডলবি ভিশন সাপোর্ট ও কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন পাওয়া যাবে। রেডমির দাবি, ডিভাইসটি আইপি৬৬+ আইপি৬৮+আইপি৬৯+আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

প্রসেসর ও কুলিং সিস্টেম

পারফরম্যান্সের জন্য Redmi Turbo 5 মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসর, যার সাথে LPDDR5X আল্ট্রা র‌্যাম এবং UFS ৪.১ স্টোরেজ দেওয়া হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে 3D আইসলুপ কুলিং সিস্টেম এবং গেম টার্বো ওয়াইল্ড বুস্ট অপ্টিমাইজেশন উপস্থিত।

AI ফিচার ও সফটওয়্যার সাপোর্ট

নতুন এই স্মার্টফোনে হাইপারকানেক্ট, গুগল জেমিনি, সার্কেল টু সার্চ সহ একাধিক AI চালিত ফিচার রয়েছে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফে বলা হয়েছে, এতে চার বছর পর্যন্ত ওএস এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং ফিচার

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 স্মার্টফোনে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।এতে ৬০এফপিএস-এ ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট, টার্বো স্ন্যাপ বার্স্ট ফটোগ্রাফি এবং AI চালিত ইমেজ এডিটিং টুলসের সুবিধা মিলবে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৭৫৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ইত্যাদি।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা