জয়েন করুন

Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 9, 2026 1:28 PM

গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Turbo 5। এতে ছিল ৬.৫৯ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট। এবার শাওমির সাব-ব্র্যান্ডটি চীনে এই মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে নতুন Redmi Turbo 6 Max লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানির তরফে ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে এক জনপ্রিয় টিপস্টার আজ এই স্মার্টফোনের লঞ্চের সময় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছেন। জানা গেছে এতে বড় ডিসপ্লের পাশাপাশি ডাইমেনসিটি সিরিজের শক্তিশালী চিপসেট পাওয়া যাবে।

Redmi Turbo 6 Max এর সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আসন্ন এই রেডমি স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চের সময় এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছেন। যদিও পোস্টে তিনি ডিভাইসটির নাম উল্লেখ করেননি। তবে তার দেওয়া তথ্যগুলি থেকে সহজেই অনুমান করা যায় যে এটি রেডমি টার্বো ৬ ম্যাক্স হবে।

জানুয়ারিতে লঞ্চ হতে পারে

টিপস্টারের দাবি সঠিক হলে, এই ‘পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন’ আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ হবে। এতে ৭ ইঞ্চি ২কে রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। যদিও পারফরম্যান্সের জন্য কোন প্রসেসর ব্যবহার করা হবে তা এখনও অস্পষ্ট। তবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ সিরিজের একটি চিপসেট থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এছাড়া ডিভাইসটি প্রায় ১০০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে বলে জানা গেছে।

Redmi Turbo 5 Max এর তুলনায় বড় আপগ্রেড

এর আগের কয়েকটি রিপোর্ট থেকে স্পষ্ট Redmi Turbo 6 Max পুরানো Redmi Turbo 5 Maxএর তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড সহ আসবে। পূর্বসূরি মডেলটি গত বছরের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৪৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,০০০ টাকার সমান।

ফিচারের কথা বললে এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০এস চিপসেট। এছাড়া ডিভাইসটি সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x আল্ট্রা স্টোরেজ এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.1 ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। আর ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিংও উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 Max হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। পাশাপাশি রয়েছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৯০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি