TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy A15 5g Unlocked Version Receiving Android 15 Based One Ui 7 Update In Us
Samsung Galaxy A15 5G One UI 7.0 Update

Samsung Galaxy A15 5G ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, চলে এল Android 15 আপডেট

স্যামসাং এই মুহূর্তে কেবল One UI 8 সফটওয়্যার আপডেটের উপর কাজ করছে না, তারা বিভিন্ন দেশের বাজেট ফোনের জন্য One UI 7 সফটওয়্যার আপডেটও রোলআউট করছে। আজ যেমন যুক্তরাষ্ট্রের Samsung Galaxy A15 5G ডিভাইসের জন্য Android 15 ভিত্তিক One UI…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 8:25 AM

স্যামসাং এই মুহূর্তে কেবল One UI 8 সফটওয়্যার আপডেটের উপর কাজ করছে না, তারা বিভিন্ন দেশের বাজেট ফোনের জন্য One UI 7 সফটওয়্যার আপডেটও রোলআউট করছে। আজ যেমন যুক্তরাষ্ট্রের Samsung Galaxy A15 5G ডিভাইসের জন্য Android 15 ভিত্তিক One UI 7.0 আপডেট নিয়ে আসা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রে এই আপডেট পুরোপুরি নতুন নয়। প্রায় দুই সপ্তাহ আগে ডিভাইসটির ক্যারিয়ার-লকড ভার্সনে এই আপডেট এসেছে।

Samsung Galaxy A15 5G ফোনে এল One UI 7.0 আপডেট

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এর ফ্যাক্টরি আনলকড ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ আপডেট নিয়ে আসা হয়েছে, যার ফার্মওয়্যার ভার্সন A156U1UEU6CYE9। এই আপডেটের ডাউনলোড সাইজ প্রায় ৩ জিবির বেশি। নতুন এই আপডেটের সঙ্গে মে ২০২৫ সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে, ফলে ফোনের সিস্টেম আরও নিরাপদ হয়ে উঠবে।

আপনি যদি প্রতিবেদনটি যুক্তরাষ্ট্র থেকে পড়ে থাকেন এবং আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি থেকে থাকে, তাহলে আপনি ফোনের সেটিংসে গিয়ে “Software update” অপশনে ঢুকে “Download and install” অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

জানিয়ে রাখি, ২০২৩ সালের ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন সহ লঞ্চ হয় Samsung Galaxy A15 5G। তাই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ হল এই ফোনের প্রথম বড় সফটওয়্যার আপডেট। এছাড়া এই ডিভাইসে আরও তিনটি অ্যান্ড্রয়েড আপডেট আসবে। চলতি বছরের শেষের দিকে ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.০ আপডেট পেতে পারে।