জয়েন করুন

Samsung Galaxy A17 5G কম দামে ৬ জিবি র‌্যাম সহ ভারতে আসছে, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 19, 2025 9:37 AM

Samsung আগামী কয়েক সপ্তাহের মধ্যে A সিরিজের নতুন একটি 5G ফোন লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম রাখা হবে Samsung Galaxy A17 5G‌। ইতিমধ্যেই এই হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে যে, এতে এইচডি প্লাস ডিসপ্লে, এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আজ আবার Samsung Galaxy A17 5G‌ এর দাম প্রকাশ্যে এল। ভারতে এটি ২৫,০০০ টাকার কম মূল্যে পাওয়া যাবে।

Samsung Galaxy A17 5G‌ এর ভারতে দাম ও ভ্যারিয়েন্ট

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, Galaxy A17 5G এর দাম শুরু হতে পারে ১৮,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হবে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়া এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে ২০,৪৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্ট ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে প্রায় ২৩,৪৯৯ টাকা।

উল্লেখ্য, Galaxy A16 মডেলটি ৮ জিবি র‌্যাম সহ লঞ্চ হয়েছিল। তবে এবছর কোম্পানি দাম কম রাখার জন্য উত্তরসূরি মডেলটিকে ৬ জিবি র‌্যাম সহ আনতে চলেছে। Galaxy A17 এর সাথে বাজারে iQOO Z10 সিরিজের টক্কর চলবে।

Samsung Galaxy A17 5G‌ এর ডিসপ্লে, প্রসেসর ও সফটওয়্যার

আগের রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্যামসাং এক্সিনস ১৩৩০ চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। আর সামসাং এতে সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট দেবে বলে মনে করা হচ্ছে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy A17 5G‌ এর ক্যামেরা ও ডিজাইন

ফটোগ্রাফির জন্য Galaxy A17 5G‌ মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে, যা ওআইএস (অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করবে। এর সঙ্গে থাকবে ৫ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটির পিছনের ক্যামেরা মডিউল পিল–শেপড লেআউটে সাজানো থাকবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি