জয়েন করুন

Samsung Galaxy A17 ফোনের রেন্ডার ফাঁস, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ তিনটি রঙে লঞ্চ হবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 5, 2025 11:27 AM

Samsung Galaxy A17 কয়েক মাসের মধ্যে বাজারে আসতে পারে। যদিও সংস্থার তরফে এর লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। পাশাপাশি টিপস্টারদের দৌলতে এর বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে জানা গেছে। আজ আবার Samsung Galaxy A17 সম্পর্কে নতুন রিপোর্ট সামনে এসেছে। এখান থেকে ডিভাইসটির ডিজাইন ও সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গেছে।

Samsung Galaxy A17 এর কালার অপশন ও ডিজাইন

রিপোর্টে বলা হয়েছে, আর সামনে ওয়াটার ড্রপ নচ থাকবে। এতে চওড়া চিন-সহ ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যাবে।

Samsung Galaxy A17 এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এ১৭ ডিভাইসে ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। আগের মডেলেও একই ক্যামেরা সেটআপ ছিল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হবে স্যামসাং গ্যালাক্সি ১৩৩০ চিপসেট। সফটওয়্যার কথা বললে, এটা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। সাথে পাওয়া যাবে একাধিক AI ফিচার। যারমধ্যে থাকবে জেমিনি, সার্কেল টু সার্চ এবং ক্রোস অ্যাপ স্মার্ট টুলস। কোম্পানি Galaxy A17 ডিভাইসে ৬ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচ পাবে।

Galaxy A17 ফোনটি মাত্র ৭.৫ মিমি পুরু হবে ও ওজন ১৯২ গ্রাম। সব কিছু ঠিক ঠাক থাকলে ডিভাইসটি অক্টোবরের আশেপাশে বাজারে আসতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি