জয়েন করুন

Samsung Galaxy A27 5G এর ডিজাইন সহ স্পেসিফিকেশন ফাঁস, প্রকাশ্যে ছবি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2026 2:45 PM

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে Samsung Galaxy A27 5G। গত কয়েক সপ্তাহ ধরে এই মিড-রেঞ্জ স্মার্টফোন সম্পর্কে একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। সম্প্রতি এর অফিসিয়াল প্রেস রেন্ডার প্রকাশ্যে এসেছে। আর এই প্রেস রেন্ডার থেকে ডিভাইসটির ডিজাইন, স্পেসিফিকেশন এবং কালার অপশন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। মনে করা হচ্ছে আসন্ন Samsung Galaxy A27 5G মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা যাবে। স্মার্টফোনটি গত বছরের Samsung Galaxy A26 এর উত্তরসূরি মডেল হবে।

Samsung Galaxy A27 5G তিনটি কালার অপশনে আসবে

টিপস্টার DigitalCitizen সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে Samsung Galaxy A27 5G এর রেন্ডার সামনে এনেছেন। এই রেন্ডারে ডিভাইসটিকে পিঙ্ক, নেভি ব্লু ও গ্রাফাইট ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে। আগের কয়েকটি রিপোর্টেও একই কালার অপশনের কথা বলা হয়েছিল।

ছবিগুলো দেখে মনে হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি এর ব্লু এবং ব্ল্যাক ভ্যারিয়েন্টে গ্লসি ফিনিশ থাকবে। অন্যদিকে পিঙ্ক ভ্যারিয়েন্টে ম্যাট ফিনিশ দেখা যাবে। ডিজাইনের এই ছোট পার্থক্য মডেলগুলিকে আলাদা পরিচিতি দিতে পারে।

ফ্ল্যাট ডিসপ্লে সহ মিলবে ট্রিপল ক্যামেরা সেটআপ

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, Galaxy A27 5G হ্যান্ডসেটটি ফ্ল্যাট স্ক্রিনের সাথে আসবে। এর ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে, যদিও নিচের অংশে সামান্য মোটা চিন দেখা যাবে। আর ফ্রন্ট ক্যামেরার জন্য স্ক্রিনের মাঝখানে হোল-পাঞ্চ কাটআউট রাখা হবে। ফোনের পিছনের দিকে উপরের বাঁ কোণে উল্লম্বভাবে সাজানো থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামেরা সেন্সরগুলি পিল-আকৃতির মডিউলের মধ্যে রাখা হবে এবং তার পাশে থাকবে LED ফ্ল্যাশ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

বড় ব্যাটারি ও AI ফিচার থাকবে

এর আগে বিভিন্ন রিপোর্ট থেকে Galaxy A27 5G এর স্পেসিফিকেশনও উঠে এসেছে। জানা গেছে এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর ডিভাইসে ব্যবহৃত চিপসেটে ডেডিকেটেড GPU এবং NPU থাকবে। ফলে এতে AI ভিত্তিক ফিচার থাকবে বলে‌ আমাদের অনুমান।

যদিও কোম্পানির তরফে Samsung Galaxy A27 5G সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে টিপস্টারদের দাবি সত্যি হলে এই ডিভাইসে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ও আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং।

থাকবে দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি

Galaxy A27 5G মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮.৫ কাস্টম স্কিন সহ লঞ্চ হবে। আর আমাদের অনুমান এতে সর্বোচ্চ ছয়টি ওএস আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি