Samsung শীঘ্রই Galaxy A সিরিজের নতুন ফোন হিসেবে Galaxy A27 লঞ্চ করতে চলেছে। এটি Galaxy A26 এর উত্তরসূরি হবে। সম্প্রতি ডিভাইসটি এফসিসি (ফেডারাল কমিউনিকেশন কমিশন) ডেটাবেসে উপস্থিত হয়েছে। এখানে ফোনটিকে দুটি মডেল নম্বর সহ দেখা গেছে। জানা গেছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট, ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যদিও কোম্পানির তরফে এখনও কোনো তথ্য শেয়ার করা হয়নি।
FCC ডেটাবেসে Samsung Galaxy A27 এর দুটি ভ্যারিয়েন্ট উপস্থিত
সম্প্রতি Samsung Galaxy A27 ফোনকে এফসিসি সার্টিফিকেশন সাইটে SM-A276B ও SM-A276U মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হতে দেখা গেছে। এই দুটি ভ্যারিয়েন্ট ১ জুনে সার্টিফিকেশন সাইটটি থেকে অনুমোদন পেয়েছে। আমাদের অনুমান এগুলি Galaxy A27 এর আলাদা আলাদা ভার্সন। তবে লিস্টিং থেকে ডিভাইসটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ হ্যান্ডসেটটি লঞ্চের খুব কাছাকাছি চলে এসেছে।
গিকবেঞ্চ ও রেন্ডার থেকে ফিচার ফাঁস
স্যামসাং এখনও কিছু না বললেও, কয়েকদিন আগে Galaxy A27 মডেলটিকে SM-A276B মডেল নম্বরসহ গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে । সেখানে স্মার্টফোনটি ৬ জিবি র্যাম, অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেটের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী ফোনটি ব্ল্যাক, পিঙ্ক এবং লাইট ব্লু কালার অপশনে আসতে পারে। ডিজাইনের কথা বললে এতে পিল-শেপড ক্যামেরা মডিউল দেওয়া হবে, যার মধ্যে সেন্সর বসানো থাকবে।
অন্যান্য স্পেসিফিকেশন ও ক্যামেরা
স্যামসাং গ্যালাক্সি এ২৭ হ্যান্ডসেটের সামনে দেখা যেতে পারে ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে OIS সাপোর্টসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এর ওজন থাকবে প্রায় ২০০ গ্রাম।