জয়েন করুন

Samsung Galaxy A36 5G কিনুন 5000 টাকা ডিসকাউন্টে, ব্ল্যাক ফ্রাইডে সেলে সেরা সুযোগ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 30, 2025 1:08 PM

আপনি কি Samsung ফোন কেনার কথা ভাবছেন? তাহলে Amazon Black Friday Sale এর অফার মিস করবেন না। এই সেলে Samsung Galaxy A36 5G আপনি কম দামে কিনতে পারবেন। স্মার্টফোনটি ব্যাঙ্ক অফার সাথে লঞ্চের সময়ের থেকে ৫ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫৯৯৯ টাকা। তবে এখন এটা ৩৩৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে অতিরিক্ত ৩ হাজার টাকা ডিসআউন্ট দেওয়া হচ্ছে।

Samsung Galaxy A36 5G আরও সস্তায় কিনুন

আপনি চাইলে Samsung Galaxy A36 5G এর উপর ৫ হাজারর টাকার বেশি সাশ্রয় করতে পারেন। কারণ অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ১৬৯৯ টাকা পর্যন্ত কাশব্যাকও পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে হ্যান্ডসেটটি আরও কম দামে কেনা যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে কত টাকা ডিসকাউন্ট পাবেন তা নির্ভর করবে কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy A36 5G এর ফিচার এবং স্পেসফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ৫জি ফোনে আছে ১০৮০ x ২৩৪০ পিক্সল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। এই ফুল এইচডি প্লাস সুপার ইনফিনিটি ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এটি ১২০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টস+ প্রোটেকশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন ৬ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Galaxy A36 5G মডেলে ৫০ মেগাপিক্সল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত, যা OIS সাপোর্ট করবে। এর সাথে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে