জয়েন করুন

হ্যাক হবে না ফোন, Samsung Galaxy A53 5G পেল বিশেষ সফটওয়্যার আপডেট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:07 AM

Samsung Galaxy A53 5G ব্যবহারকারীদের জন্য চলে এল নতুন সফটওয়্যার আপডেট। গত মাসেই এই ফোনের জন্য রোলআউট করা হয়েছিল অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ভিত্তিক ওয়ান ইউআই ৭.০ আপডেট, যার সঙ্গে যুক্ত ছিল মে ২০২৫-এর সিকিউরিটি প্যাচ। নতুন মাস পড়তেই এবার Samsung Galaxy A53 5G ডিভাইসে জুন ২০২৫-এর সিকিউরিটি প্যাচ আসতে শুরু করেছে। আশা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত ফোনে আপডেট চলে আসবে।

Samsung Galaxy A53 5G ফোনে এল জনু মাসের নতুন আপডেট

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ডিভাইসে আসা জুন মাসের আপডেট মূলত হ্যান্ডসেটটির নিরাপত্তা জোরদার করবে। আগে যেসব সিকিউরিটি সংক্রান্ত সমস্যা ছিল, সেগুলি এই আপডেটে ঠিক করা হয়েছে বলে দাবি স্যামসাংয়ের।

এই আপডেটটি এখন গ্যালাক্সি এ৫৩ ৫জি এর আন্তর্জাতিক ও ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট, SM-A536B এবং SM-A536E এর জন্য রোলআউট করা হয়েছে। এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন হল A536BXXSFFYEA ও A536EXXSFFYEA।

আপনি যদি Galaxy A53 5G ব্যবহার করে থাকেন এবং আপডেট এসেছে কিনা চেক করতে চান, তাহলে ফোনের Settings > Software update > Download and install অপশনগুলি অনুসরণ করুন। চাইলে স্যামসাং-এর ফার্মওয়্যার সেকশন থেকেও ফাইলটি ডাউনলোড করে Odin-এর মাধ্যমে ম্যানুয়ালি ইনস্টল করা সম্ভব।

অন্য একটি খবরে, স্যামসাং ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8.0 কাস্টম স্কিনের উপর কাজ শুরু করেছে। আপাতত এটি Galaxy S25 সিরিজে পরীক্ষা করা হচ্ছে। ফাইনাল ভার্সন চলে এলে ধাপে ধাপে অন্যান্য ডিভাইসেও আপডেট পৌঁছে যাবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি