জয়েন করুন

লঞ্চের সময়ের থেকে ১৫ হাজার টাকা সস্তা Samsung Galaxy A55 5G স্মার্টফোন, এখানে অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 5, 2025 3:09 PM

অ্যামাজনের গ্রেট ফ্রিডম সেলে Samsung স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাই যারা এই দক্ষিণ কোরিয়ার কোম্পানির নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তারা সেলের লাভ ওঠাতে পারেন। এই প্রতিবেদনে আমরা ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসা Samsung Galaxy A55 5G ডিভাইসের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো। লঞ্চের সময় এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। তবে Amazon Great Freedom Festival সেলে হ্যান্ডসেটটি মাত্র ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

Samsung Galaxy A55 5G এর উপর অন্যান্য অফার

সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি স্মার্টফোনটি ১,২৪৯ টাকা ক্যাশব্যাক সহ কেনা যাবে। আবার এক্সচেঞ্জ অফারের সুবিধাও এর সাথে পাওয়া যাবে। তবে এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৩৪০ x ১০৮০ পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ১৩৮০ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামের পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে IP67 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্টেরিও স্পিকার। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক
ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল