জয়েন করুন

৪৩ হাজার টাকার ফোন ২৫ হাজারে, দুর্দান্ত ফিচার ও সেরা ক্যামেরার Samsung Galaxy A55 5G অবিশ্বাস্য দামে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 24, 2025 11:25 AM

গত বছর লঞ্চ হয়েছিল Samsung Galaxy A55 5G স্মার্টফোন। দামের তুলনায় এর ফিচার বেশ আকর্ষণীয়। ডিভাইসটি এখন আপনি প্রায় ২৫ হাজার টাকায় কিনতে পারবেন। এর উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। Samsung Galaxy A55 5G ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন এটি কি কি অফার সহ বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A55 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা হলেও, এখন অ্যামাজন ইন্ডিয়ায় ২৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাওয়া যাবে অতিরিক্ত ৮০৯ টাকা ডিসকাউন্ট। ডিভাইসটির নো কস্ট ইএমআই শুরু হচ্ছে ২,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি বড় সুপার AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৪০x১০৮০ পিক্সেল পর্যন্ত এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সাথে আছে এক্সক্লিপস ৫৩০ জিপিআই। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি ইত্যাদি।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি