জয়েন করুন

Samsung Galaxy F06 নাকি Moto G35, ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিক থেকে কোন ফোন এগিয়ে

avatar
Written By : Julai Mondal
Updated Now: February 17, 2025 6:47 PM

নতুন ৫জি ফোন কিনতে চাইলে বাজারে রয়েছে দুটি ভালো বিকল্প Samsung Galaxy F06 এবং Moto G35। সাম্প্রতিক কালে ক্যামেরা, প্রসেসর-সহ একাধিক বিভাগে উন্নতি করেছে মোটোরোলা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় স্যামসাংও। বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে দারুন ফিচার রয়েছে Galaxy F06 মডেলে। এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা? আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F06 বনাম Moto G35 : দাম

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ এর দাম শুরু ৯,৪৯৯ টাকা থেকে। এটি ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য। অন্যদিকে, মোটোরোলা জি৩৫ এর দাম ৯,৯৯৯ টাকা থেকে শুরু।

Samsung Galaxy F06 বনাম Motorola G35 : ডিসপ্লে ও পারফরম্যান্স

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি HD+LCD ডিসপ্লে, ৮০০ নিটস ব্রাইটনেস এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। মোটোরোলা জি৩৫ এ মিলবে ৬.৭২ ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের দিক থেকে, স্যামসাং মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যা ৬ জিবি RAM সাপোর্ট করে। অন্যদিকে, মোটোরোলা হ্যান্ডসেটে উপস্থিত Unisoc T760 চিপ, যা ৪ জিবি RAM সাপোর্ট করে।

Samsung Galaxy F06 বনাম Moto G35 : ক্যামেরা

Galaxy F06 স্মার্টফোনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। Moto G35 ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং মোটোর ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Samsung Galaxy F06 বনাম Moto G35 : ব্যাটারি ক্যাপাসিটি

৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে Samsung Galaxy F06 স্মার্টফোনে। অন্যদিকে, ৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে Moto G35 ৫জি ডিভাইসে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে