জয়েন করুন

Samsung Galaxy F17 5G ভারতে সস্তায় ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও বড় ব্যাটারি সহ লঞ্চ হল

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 12, 2025 8:13 AM

Samsung Galaxy F17 5G অবশেষে ভারতে লঞ্চ হল। গত কয়েকমাস ধরে ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। ভারতে ফোনটির দাম শুরু হয়েছে ১৪,৪৯৯ টাকা থেকে। এতে আছে এক্সিনস ১৩৩০ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সাথে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Samsung Galaxy F17 5G হ্যান্ডসেটটি গুগল জেমিনি ও সার্কেল টু সার্চ সহ বেশ কয়েকটি Galaxy AI ফিচার সহ এসেছে। আর এই স্মার্টফোনের ফিচার Galaxy A17 5G এর মতো।

ভারতে Samsung Galaxy F17 5G এর দাম ও লভ্যতা

ভারতে Samsung Galaxy F17 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা ১৫,৯৯৯ টাকা। এটি স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। স্মার্টফোনটি নিও ব্ল্যাক এবং ভায়োলেট পপ কালার অপশনে এসেছে।

সেল অফার

লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ও ইউপিআই ট্রানজ্যাকশনে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনটি ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন সহ কেনা যাবে।

Samsung Galaxy F17 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০×২,৩৪০ পিক্সেল) ইনফিনিটি-ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৩০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।

সফটওয়্যারের কথা বললে, Galaxy F17 5G হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। এটি ছয় বছর পর্যন্ত ওএস আপগ্রেডের পাশাপাশি ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানির তরফে আশ্বাস দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে স্যামসাং ওয়ালেট এর সাথে স্যামসাং এর ট্যাপ এন্ড পে ফিচারও সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F17 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung Galaxy F17 5G মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর ফোনটি ধুলো ও জল প্রতিরোধী IP54 রেটিং সহ এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি