জয়েন করুন

Samsung Galaxy F36 5G: ২০ হাজার টাকার কমে আজ ভারতে লঞ্চ হচ্ছে স্যামসাংয়ের নতুন ফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 19, 2025 10:46 AM

আজ, ১৯ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F36 5G। এটি গত বছরে বাজারে আসা Galaxy F34 5G-এর উত্তরসূরি হবে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এখান থেকে ব্র্যান্ডটি ধাপে ধাপে এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এনেছে। জানা গেছে, Samsung Galaxy F36 5G স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যার সঙ্গে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট করবে। এছাড়া হ্যান্ডসেটটি সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ্যে এসেছে আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F36 5G এর দাম ও উপলব্ধতা (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার কম রাখা হবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। এর আগের মডেল অর্থাৎ গ্যালাক্সি এফ৩৪ ৫জি এর দাম শুরু হয়েছিল ১৮,৯৯৯ টাকা থেকে। এটি লাল ও বেগুনি সহ মোট তিনটি রঙে পাওয়া যেতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি‌ লঞ্চের পর স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এর সেলের তারিখ লঞ্চের সময় ঘোষণা করা হবে।

Samsung Galaxy F36 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি স্মার্টফোনে থাকতে পারে ১০৮০ x ২৩৪০ পিক্সেল রেজোলিউশনের স্ক্রিন, যার পিক্সেল ডেনসিটি হবে ৪৫০ পিপিআই। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ প্রসেসর ব্যবহার করা হবে, যা এর আগে গ্যালাক্সি এম৩৬ ও গ্যালাক্সি এ৫৫ মডেলেও দেখা গিয়েছে।
এটি ৬ জিবি র‍্যাম সহ আসতে পারে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ সফটওয়্যারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F36 5G ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান, যেখানে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। Samsung দাবি করছে, এই ক্যামেরা কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে পারবে।

ডিজাইনের কথা বললে, Galaxy F36 5G বেশ স্টাইলিশ মডেল হবে। এর ব্যাক প্যানেলে দেখা যাবে লেদার ফিনিশ, আর ফোনটি মাত্র ৭.৭ মিমি পুরু হবে। এতে একাধিক AI-চালিত ফিচার থাকবে, যেমন এডিট সাজেশন, ইমেজ ক্লিপার এবং অবজেক্ট ইরেজার ইত্যাদি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে