জয়েন করুন

লঞ্চের আগে Samsung Galaxy F36 5G পেয়ে গেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন, থাকবে ৬ জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 11:59 PM

স্যামসাং একের পর এক নতুন ফোন বাজারে আনছে। এবার যে মডেলটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটি হচ্ছে Samsung Galaxy F36 5G। যদিও সংস্থার পক্ষ থেকে এর লঞ্চ তারিখ এখনও জানানো হয়নি, তবে এটি ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। ফলে স্মার্টফোনটি যে শীঘ্রই লঞ্চ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

গত মাসেই Samsung Galaxy F36 5G এর অফিসিয়াল সাপোর্ট পেজ লাইভ হয়েছিল, আর এবার এটি Bluetooth SIG-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটির মডেল নম্বর SM-E366B/DS। এর আগে ভারতের BIS (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) সার্টিফিকেশন সাইটেও ডিভাইসটি অন্তর্ভুক্ত হয়েছিল।

উল্লেখ্য, স্যামসাং গত বছর Galaxy F35 মডেলটি বাজারে আনেনি। যদিও তারা তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে Galaxy F34 5G লঞ্চ করেছিল। অনেকে মনে করছেন, এই ‘নাম্বার জাম্প’ আসলে কোম্পানির রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজিরই অংশ। নতুন এই F36 5G মডেলটি আসলে Galaxy M36 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। সম্প্রতি Galaxy M36 5G-কে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। জানা গেছে এতে এক্সিনস ১৩৮০ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

Samsung Galaxy F34 5G এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৪৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১২৮০ ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে