জয়েন করুন

চলতি মাসেই বাজারে আসছে Samsung Galaxy F36, বিশেষ এই প্রসেসর সহ থাকবে ৬ জিবি র‌্যাম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 14, 2025 3:19 PM

স্যামসাংয়ের এফ সিরিজের পরবর্তী মিড-রেঞ্জ স্মার্টফোন Galaxy F36 খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এই ধারণার পিছনে প্রধান ইঙ্গিত, স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের সাপোর্ট পেজটি চলতি মাসের শুরুতে লাইভ হয়েছে। শুধু তাই নয়, Samsung Galaxy F36 ডিভাইসটি কিছুদিন আগে ব্লুটুথ SIG সার্টিফিকেশন ডেটাবেসেও উপস্থিত হয়েছে। আজ আবার গুগল প্লে কনসোলের ডেটাবেসে দেখা গেছে এই ডিভাইসটিকে।

Samsung Galaxy F36 অন্তর্ভুক্ত হল গুগল প্লে কনসোল সাইটে

গুগল প্লে কনসোল থেকে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ফোনটির প্রথম লুক ও কিছু মুখ্য স্পেসিফিকেশন সামনে এসেছে। একইসঙ্গে গুগলের প্লে সাপোর্টেড ডিভাইস লিস্টেও এই স্মার্টফোনকে খুঁজে পাওয়া গেছে।

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ মডেলে পূর্বসূরির মতোই থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। তবে পিছনের ক্যামেরা সেটআপে কিছুটা পরিবর্তন চোখে পড়েছে। এবার একটি নতুন ধরনের উল্লম্ব ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে, যেখানে রয়েছে তিনটি সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ। ডান পাশে থাকবে ভলিউম রকার ও পাওয়ার বাটন।

Samsung Galaxy F36 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy F36 মডেলে থাকবে ১০৮৯ x ২৩৪০ পিক্সেল রেজোলিউশনের ফুল এইচডি+ ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি ৪৫০ পিপিআই। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে থাকবে ৬ জিবি র‍্যাম।

মনে করা হচ্ছে, জুন মাসেই ভারতে লঞ্চ হবে Galaxy F36। পূর্বের F সিরিজের ফোনগুলির মতো এটিও সম্ভবত Flipkart-এর মাধ্যমে বিক্রি হবে। ডিভাইসটি Galaxy M36 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি