জয়েন করুন

ট্রিপ রিয়ার ক্যামেরা ও ২০৩১ পর্যন্ত আপডেট সহ লঞ্চ হল Samsung Galaxy Jump 4 Business Edition

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 3:23 PM

দক্ষিণ কোরিয়ায় আজ লঞ্চ হল Samsung Galaxy Jump 4 Business Edition। এর দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকার কম। ফোনটি কেবল নির্দিষ্ট মোবাইল অপারেটর, KT এর গ্রাহকদের জন্যই উপলব্ধ। মূলত ব্যবসায়ীদের জন্য ডিভাইসটি আনা হয়েছে। এতে পাওয়ারফুল হার্ডওয়্যার এবং দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। আসুন Samsung Galaxy Jump 4 Business Edition এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Jump 4 Business Edition এর দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি জাম্প ৪ বিজনেস এডিশন এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪৯,৯০০ কোরিয়ান ওন, যা ২৮,২০০ টাকার সমান। এটি কালো ও হালকা সবুজ রঙে পাওয়া যাবে। তবে এটা শুধুমাত্র কোরিয়ার মার্কেটে এবং কেটি গ্রাহকদের জন্য উপলব্ধ। ফলে ফোনটি অন্যান্য দেশে লঞ্চ হবে না।

Samsung Galaxy Jump 4 Business Edition এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি জাম্প ৪ বিজনেস এডিশন এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ, আর এর সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিট পর্যন্ত। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

পারফরম্যান্সের জন্য Samsung Galaxy Jump 4 Business Edition মডেলে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে। স্যামসাং প্রতিশ্রুতি দিয়েছে এই ডিভাইসে ২০৩১ সালের জুন পর্যন্ত নিয়মিত সফটওয়্যার আপডেট আসবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy Jump 4 Business Edition এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১২ মেগাপিক্সেল প্রাইমারি, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি বা ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একটানা প্রায় ১৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করে এবং এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি