জয়েন করুন

Samsung থেকে Xiaomi Poco, ১০ হাজার টাকার মধ্যে এই 5G স্মার্টফোনগুলি সেরা হবে

avatar
Written By : Suman Patra
Updated Now: March 15, 2025 10:03 AM

এই মুহূর্তে আপনি যদি 5G স্মার্টফোন কিনতে চান কিন্তু বাজেট ১০,০০০ টাকার কম হয় তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ১০,০০০ টাকার নিচে উপলব্ধ নতুন কয়েকটি 5G ফোনের বিষয়ে বলবো। আসুন এদের নাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F06 5G

এই ফোনটি ফ্লিপকার্টে ৯,৪৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই দামে আপনি ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাবেন। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

POCO M7 5G

এই ডিভাইসটি ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই দাম হ্যান্ডসেটটির ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এতে আছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy M06 5G

অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের দাম ৯,৯৯৯ টাকা। এই দাম ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এই ডিভাইসে আছে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন। এই ফোনে HD+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপ এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

POCO C75 5G

এই ফোনটি ফ্লিপকার্টে ৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। এই দামে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাবেন। স্মার্টফোনটি ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপ এবং ৫১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

আরও পড়ুন

iPhone 17 ও iPhone Air সহ‌ পুরানো মডেলের দাম বাড়ালো Apple iPhone Duo: Apple এর প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম সহ ফিচার দেখে নিন iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ হল, দাম শুরু ১৬৪,৯০০ টাকা থেকে Xiaomi 18 Fold লঞ্চ হল, 200MP Leica ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত Huawei Pura X View প্রিমিয়ার রেঞ্জে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল