জয়েন করুন

Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোনের সেল আজ, ৯৪৯৯ টাকায় ৬ জিবি র‌্যাম ও ৫০ এমপি ক্যামেরা

avatar
Written By : Suman Patra
Updated Now: April 24, 2025 6:37 PM

স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ৫জি ফোন, Galaxy M06 5G আজ ৭ মার্চ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। অ্যামাজন থেকে ডিভাইসটি কেনা যাবে। ক্রেতারা সেল উপলক্ষে ব্যাঙ্ক অফার পাবেন। Galaxy M16 5G এর সাথে ভারতে এসেছিল Samsung Galaxy M06 5G। এই স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ৯০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Samsung Galaxy M06 5G এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি আজ দুপুর ১২টায় অ্যামাজন থেকে কেনা যাবে। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি মডেলের দাম ১০,৯৯৯ টাকা। হ্যান্ডসেটটি ব্লেজিং ব্ল্যাক এবং সেজ গ্রিন কালারে এসেছে।

লঞ্চ অফার হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি আজ আরও কম দামে কেনা যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাক্সিস এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হবে।

Samsung Galaxy M06 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে এইচডি প্লাস রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ এসেছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক One UI 7.0 কাস্টম স্কিনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ২৫ ওয়াট চার্জিং স্পিড সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M06 5G ডিভাইসের পিছনে দুটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে এর র‌্যাম ৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্যামসাংয়ের সাশ্রয়ী মূল্যের এই ফোনে ৪ বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে