জয়েন করুন

Samsung Galaxy M07 4G ভারতে 9000 টাকার কমে লঞ্চ হচ্ছে, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 28, 2025 1:28 PM

চলতি বছরের মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy M06 5G। এবার এর উত্তরসূরি বাজারে আসছে। এই মডেলের নাম রাখা হবে Samsung Galaxy M07 4G। আজ নয়া একটি রিপোর্ট থেকে এই ফোনের দাম ও বেশ কিছু মুখ্য স্পেসিফিকেশন সামনে এসেছে। এই রিপোর্ট সত্যি হলে বলতে দ্বিধা নেই যে, নতুন মডেলেও আগের মতো ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। আর ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন Samsung Galaxy M07 4G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M07 4G এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

SmartPrix-এর এই রিপোর্টে বলা হয়েছে, Samsung Galaxy M07 4G এর ভারতে দাম রাখা হবে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে। যেখানে Galaxy M06 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৯,৪৯৯ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ১০,৯৯৯ টাকায়।

Samsung Galaxy M07 4G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এম০৭ ৪জি মডেলের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন (৭২০x১৬০০ পিক্সেল), ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। এটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

Samsung Galaxy M07 4G ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে। এতে ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ১০৮০পি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

স্মার্টফোনটি IP54 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি স্টেরিও স্পিকার ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি