জয়েন করুন

এক ধাক্কায় অনেকটাই সস্তা হল Samsung Galaxy M16 5G স্মার্টফোনের, সীমিত সময়ের অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 3:44 PM

Samsung সম্প্রতি Galaxy M16 5G ফোন লঞ্চ করেছে। এতে ৬ বছর ধরে ওএস আপডেট আসবে। তাই আপনি যদি দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য কোনো ফিচার-প্যাকড 5G স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Samsung-এর এই ডিভাইসটি বেছে নিতে পারেন। Amazon-এর লিমিটেড টাইম ডিলে Samsung Galaxy M16 5G ডিভাইসের সাথে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে। মনে রাখবেন, দাম কম হওয়ার কারণে সাধারণত এই ফোনে ছাড় পাওয়া যায় না।

Samsung Galaxy M16 5G এর দাম ও অ্যামাজন অফার

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথেই ছাড় দেওয়া হচ্ছে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।

কিন্তু বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি এর বেস ভ্যারিয়েন্টটি ১,৭৫০ টাকা ছাড়ে ১০,৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে Amazon Pay ব্যালেন্স ব্যবহার করলে ৩২২ টাকা অতিরিক্ত ক্যাশব্যাকও মিলবে। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

অফার এখানেই শেষ নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৮,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে, আর এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থার উপর

Samsung Galaxy M16 5G-এর বিশেষত্ব

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ডিভাইসে আছে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং আই-কেয়ার শিল্ড সহ এসেছে। এই ফোনের সামনে আছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনের য়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা

পারফরম্যান্সের জন্য Samsung Galaxy M16 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এম এএইচ ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে এবং এতে ৬ বছর ধরে ওএস আপডেট (অ্যান্ড্রয়েড ২১ পর্যন্ত) ও ৬ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে