জয়েন করুন

Samsung Galaxy M17 5G একবার কিনলে ছয় বছর নিশ্চিন্ত, কাল প্রথম সেলে ধামাকা অফার সহ কেনার সুযোগ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: October 13, 2025 8:01 AM

Samsung সম্প্রতি ভারতে তাদের নতুন বাজেট ফোন, Galaxy M17 5G লঞ্চ করেছে। ভারতে এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। আগামীকাল, ১৩ অক্টোবর থেকে ডিভাইসটির প্রথম সেল শুরু হচ্ছে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা এই সেলে লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। এতে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও এক্সিনস ১৩৩০ প্রসেসর। Samsung Galaxy M17 5G এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M17 5G এর দাম ও সেল অফার

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি আগামীকাল ১৩ অক্টোবর থেকে কেনা যাবে। এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের, এমআরপি ১৬,৪৯৯ টাকা। তবে সেলে কুপন অফারের পরে, ফোনটি Amazon-এ ১২,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এটি দুটি রঙে এসেছে – মুনলাইট সিলভার ও স্যাফায়ার ব্ল্যাক।

ডিসপ্লে ও প্রসেসর

Samsung Galaxy M17 5G মডেলে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন আছে, যার রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৪০ পিক্সেল) এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ৫এনএম এক্সিনস ১৩৩০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, Galaxy M17 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Galaxy M17 5G মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে বাক্সে চার্জার পাওয়া যাবে না।

৬ বছর ধরে আপডেট

ফোনটি ছয় বছর ধরে ওএস আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। এটি ৭.৫ মিমি পাতলা এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য পাওয়া যাবে IP54 রেটিং।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি