Samsung Galaxy M17e 5G ভারতে লঞ্চ হল, 6 বছর পর্যন্ত থাকবে একদম নতুন

Samsung Galaxy M17e 5G আজ ভারতে ১৫,০০০ টাকার কমে লঞ্চ হল। এর প্রধান বিশেষত্ব হিসেবে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। হ্যান্ডসেটটি এইচডি প্লাস ইউফিনিটি ইউ ডিসপ্লে সহ এসেছে। এছাড়া এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও আইপি৫৪ রেটিং। আসুন Samsung Galaxy M17e 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশনের জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M17e 5G এর দাম ও সেলের তারিখ

Samsung Galaxy M17e 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৪,৪৯৯ টাকা।আগামী ২০ মার্চ অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Samsung Galaxy M17e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম১৭ই ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ইউ এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি ৬ বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17e 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

এদিকে স্যামসাংয়ের এই নতুন স্মার্টফোনে সার্কেল টু সার্চ ফিচার সহ রয়েছে Google Gemini AI সাপোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি IP54 রেটি সহ এসেছে, ফলে ধুলো ও জল থেকে সুরক্ষা দেবে।