জয়েন করুন

৬০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung Galaxy M35 5G, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 24, 2025 7:57 PM

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। রোজ দিন হাজার হাজার ফোন বাজারে বিক্রি হচ্ছে। আপনি যদি এই মুহূর্তে নতুন ডিভাইস কিনতে চান তাহলে একটি সেরা বিকল্পের কথা আমরা বলতে পারি। এই স্মার্টফোনের নাম Samsung Galaxy M35 5G। এটি Flipkart-এ এখন প্রায় ৬,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, আসুন এরপর ফোনটি কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M35 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৯,৯৯৯ টাকা। তবে এখন এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৩০৫ টাকায়, অর্থাৎ প্রায় ৫,৬৯৪ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ৫% ক্যাশব্যাক। এটি ডার্ক ব্লু, লাইট ব্লু এবং গ্রে কালার অপশনে উপস্থিত।

Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৮০ চিপসেট ও মালি জি৬৮ MP5 জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি একবার চার্জে ২ দিন পর্যন্ত চলতে পারে। এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি