জয়েন করুন

এক ঝটকায় দাম কমলো Samsung Galaxy M35, M16, M06, M05 ফোনের, রয়েছে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 28, 2025 11:15 PM

Samsung বাজেট ও মিড-রেঞ্জ সেগমেন্টে নিজের আধিপত্য ধরে রাখার জন্য তাদের জনপ্রিয় M-সিরিজের একাধিক স্মার্টফোনের উপর অফারের ঘোষণা করেছে। ই-কমার্স সাইট Amazon থেকে Galaxy M35 5G, Galaxy M16 5G, Galaxy M06 5G এবং Galaxy M05 ফোনগুলি এই অফারের কারণে কম দামে কেনা যাবে। আর M-সিরিজের ডিভাইসগুলিতে পাওয়া যাবে দুর্দান্ত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইন।

Samsung Galaxy M35 5G

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে আছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যামাজনে ফোনটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা, তবে এর সাথে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে রয়েছে পাওয়ারফুল প্রসেসর। যারা মিড-রেঞ্জে ভালো পারফরম্যান্স চায়, তাদের জন্য এটি আদর্শ ফোন।

Samsung Galaxy M06 5G

যারা বাজেটের মধ্যে 5G ফোন খোঁজ করছেন, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি একটি দারুণ বিকল্প। এই ফোনটি এখন অফারে ৯,১৯৯ টাকায় তালিকাভুক্ত আছে এবং এতে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং-এর সুবিধা।

Samsung Galaxy M05

স্যামসাং গ্যালাক্সি এম০৫ ফোনে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যামাজনে এখন মাত্র ৬,৪৯৯ টাকায় ডিভাইসটি কেনা যাচ্ছে। যারা এন্ট্রি লেভেল সেগমেন্টে ভালো স্মার্টফোন চান, তাদের জন্য এটি দুর্দান্ত বিকল্প।

Samsung Galaxy M16 5G

স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ডিভাইসটি ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং Samsung নিশ্চিত করেছে যে এতে ৬ বছর পর্যন্ত ওএস আপডেট দেওয়া হবে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে