জয়েন করুন

মনস্টার AI ফিচার সহ ভারতে আসছে Samsung Galaxy M36 5G, লাইভ হল সাপোর্ট পেজ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 4:45 PM

স্যামসাং খুব শীঘ্রই নিয়ে আসছে তাদের নতুন ফোন Samsung Galaxy M36 5G। ইতিমধ্যেই অ্যামাজনে এই ডিভাইসের জন্য একটি ডেডিকেটেড পেজ লাইভ হয়েছে। এখান থেকে ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইন সামনে এসেছে। যদিও এর লঞ্চের দিন এখনও জানা যায়নি। তবে কয়েকদিন আগেই Samsung Galaxy M36 5G কে স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে। পাশাপাশি Geekbench প্ল্যাটফর্মেও ফোনটি উপস্থিত হয়েছে, যেখান থেকে এর কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে।

Samsung Galaxy M36 5G এর ডিজাইন

অ্যামাজনের টিজার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা, যেগুলি ভার্টিকাল স্টাইলে বসানো। ক্যামেরা মডিউলের পাশে লেখা “Monster AI” থেকে স্পষ্ট যে এই মডেলে নতুন AI ফিচার থাকবে। গ্যালাক্সি এ৩৫ এর তুলনায় ডিজাইনেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।

Samsung Galaxy M36 5G এর পারফরম্যান্স ও সফটওয়্যার

গীকবেঞ্চ অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ডিভাইসে এক্সিনস ১৩৮০ চিপসেট ব্যবহার করা যাবে। আগের মডেল এম৩৫-তেও এই একই প্রসেসর ছিল। তবে স্যামসাংয়ের এবার মূল ফোকাস থাকবে AI ফিচারের উপর। ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১০০৪ এবং মাল্টি কোর টেস্টে ২৮৮৬ পয়েন্ট স্কোর করেছে। এটি গীকবেঞ্চে ৬ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সহ উপস্থিত হয়েছে।

Samsung Galaxy M36 5G এর দাম কত হতে পারে?

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি এর দাম রাখা হতে পারে প্রায় ২০,০০০ টাকা। উল্লেখ্য, গ্যালাক্সি এম৩৫ এর দাম শুরু হয়েছিল ১৯,৯৯৯ টাকা থেকে। ফলে স্যামসাং নতুন মডেলে খুব বেশি পরিবর্তন আনবে না বলেই আমাদের অনুমান।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি