জয়েন করুন

২০ হাজার টাকার রেঞ্জে OIS ক্যামেরা সহ আজ ভারতে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M36 5G

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

আজ ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M36 5G। এটি গত বছরের Galaxy M35 5G ফোনের উত্তরসূরি মডেল হিসেবে আসছে। লঞ্চের আগে স্যামসাং বেশ কয়েকদিন ধরেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে। যেখান থেকে Samsung Galaxy M36 5G এর ক্যামেরা, রঙ, ডিজাইন এবং দাম সম্পর্কে জানা গেছে। লঞ্চের পর ফোনটি Amazon, Samsung-এর নিজস্ব অনলাইন স্টোর আর অফলাইন রিটেইলার শপ থেকে কেনা যাবে।

Samsung Galaxy M36 5G এর সম্ভাব্য দাম

ভারতের স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের দাম রাখা হবে ২০,০০০ টাকার কাছাকাছি। ডিভাইসটি সিএমএফ ফোন ২ প্রো এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট -এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটি অরেঞ্জ হেজ, সেরেন গ্রীন আর ভেলভেট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy M36 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস Super AMOLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হবে। এর ডিসপ্লেতে ছোট্ট হোল-পাঞ্চ কাট আউট চোখে পড়বে।

ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। সামনে দেওয়া হবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর উভয় ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

Samsung Galaxy M36 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে এক্সিনস ১৩৮০ প্রসেসর, এটি ৬ জিবি র‍্যাম সহ আসবে। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে। এছাড়া এতে গ্যালাক্সি এআই ফিচার আর গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি