জয়েন করুন

মাত্র ১৬,৪৯৯ টাকায় লঞ্চ হলো Samsung Galaxy M36 5G ফোন, পাওয়া যাবে ৬০০০mAh ব্যাটারি ও OIS ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:08 AM

স্যামসাং তাদের এম সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে আজ ভারতে লঞ্চ করল Samsung Galaxy M36 5G। এর দাম রয়েছে ১৫ হাজার টাকার কাছাকাছি। যারা বাজেটের মধ্যে শক্তিশালী ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ ভালো ক্যামেরা চান, তাদের জন্য নতুন ফোনটি আদর্শ। Samsung Galaxy M36 5G ডিভাইসে এক্সিনস প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া এতে পাওয়া যাবে স্যামসাংয়ের নিজস্ব AI ফিচার ‘গুগল জেমিনি লাইভ’। আসুন স্মার্টফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M36 5G এর ভারতে দাম ও সেলের তারিখ

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৪৯৯ টাকা। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে বলে জানা গেছে। ফোনটির বিক্রি শুরু হবে ১২ জুলাই থেকে।

Samsung-এর অফিশিয়াল ওয়েবসাইট, Amazon এবং দেশের বিভিন্ন অফলাইন স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি কেনা যাবে। লঞ্চ অফারের অধীনে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ১৫০০ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Samsung Galaxy M36 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিটস। ডিভাইসটি মেটালিক ফিনিশ, পাতলা বেজেল, আর সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে, যা একে প্রিমিয়াম লুক দিয়েছে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনস ১৩৮০ প্রসেসর। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ব্র্যান্ডের দাবি, ফুল চার্জে এই ব্যাটারি দুদিন পর্যন্ত ব্যাকআপ দেবে। যদিও বক্সে চার্জার নেই, তবে এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M36 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য এই স্মার্টফোনে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট।

Samsung Galaxy M36 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৫জি কানেক্টিভিটি, ১৩টি ৫জি ব্যান্ড, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, আইপি৬৭ রেটিং।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা