জয়েন করুন

৪০০০ টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung Galaxy M56 5G ফোনের, এখানে অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 19, 2025 9:30 AM

যদি আপনি এই মুহূর্তে নতুন কোনো ফোন কেনার কথা ভেবে থাকেন, আর আপনার পছন্দের ব্র্যান্ড Samsung হয়, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা দক্ষিণ কোরিয়ার সংস্থাটির এমন একটি স্মার্টফোনের বিষয়ে বলবো, যেটি অ্যামাজনে কম দামে কেনা যাচ্ছে। এই ডিভাইসের নাম Samsung Galaxy M56 5G। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M56 5G এর দাম ও অফার

স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩০,৯৯৮ টাকা। তবে ৩০ জুন পর্যন্ত, আপনি ফোনটি কিনতে পারবেন পুরো ৩ হাজার টাকা ডিসকাউন্টে। যারপর এর দাম কমে দাঁড়াবে ২৭,৯৯৮ টাকায়।

অফার এখানে শেষ নয়, কারণ ক্রেতারা ক্যাশব্যাক অফারের লাভও ওঠাতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি কেনার সময় নির্দিষ্ট কিছু পেমেন্ট অপশনে মিলবে ৯২৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আর যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে দাম আরও কমে যেতে পারে।

Samsung Galaxy M56 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M56 5G স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এর সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি