জয়েন করুন

Samsung Galaxy S, Galaxy A ও M, ফোল্ডেবল সিরিজ এবং ট্যাবলেটে কখন One UI 8 আপডেট আসবে দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 9, 2025 11:22 PM

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর।‌ শীঘ্রই ব্র্যান্ডের একাধিক ডিভাইসে আসছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ (One UI 8) আপডেট। যদিও এই বিষয়ে Samsung এখনও কিছুই ঘোষণা করেনি। তবে জনপ্রিয় টিপস্টার, Alfaturk আজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ দাবি করেছেন যে, শীঘ্রই Samsung এর Galaxy S সিরিজ, ফোল্ডেবল Galaxy Z সিরিজ, A সিরিজ, M সিরিজ, ট্যাবলেট এবং স্মার্টওয়াচগুলিতে নতুন আপডেট আসতে চলেছে। পাশাপাশি তিনি কোন ডিভাইসে কখন নতুন আপডেট আসবে তার তারিখও শেয়ার করেছেন।

Galaxy S সিরিজ ও Galaxy Z সিরিজে কখন Samsung One UI 8 আপডেট পৌঁছাবে

১৮ সেপ্টেম্বর: প্রথমে Galaxy S25 সিরিজ (S25, S25+ ও S25 Ultra) নতুন আপডেট পাবে।

২৫ সেপ্টেম্বর: এরপরে Galaxy S24 সিরিজ (S24, S24+, S24 FE ও S24 Ultra) এবং Galaxy S25 Edge মডেলের জন্য আপডেট রোলআউট করা হবে।

২ অক্টোবর: Galaxy S23 সিরিজ ও Galaxy S21 FE 5G ফোনে আসবে ওয়ান ইউআই ৮ আপডেট।

৬ অক্টোবর: Galaxy S22 লাইনআপ ও পুরোনো ফোল্ডেবল ডিভাইস, যেমন Galaxy Z Fold 4, Flip 4 মডেলে আপডেট পৌঁছাবে।

ফোল্ডেবল স্মার্টফোনে কখন One UI 8 আপডেট আসবে

২ অক্টোবর: Galaxy Z Fold 6 ও Galaxy Z Flip 6 মডেলটি এই তারিখ থেকে আপডেট পেতে শুরু করবে।

১৩ অক্টোবর: Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 এর জন্য আসবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই আপডেট।

Galaxy A এবং M সিরিজের জন্য Android 16 আপডেট কখন রোলআউট হবে

২৫ সেপ্টেম্বর: Galaxy A56 5G ও A36 5G ফোন দুটি প্রথমে আপডেট পাবে। এর পরে অক্টোবরে A55, A54, A52S এবং A53 এর মতো অন্যান্য A-সিরিজের ডিভাইসে আপডেট আসবে।

২০ অক্টোবর: Galaxy M34 5G মডেলে প্রথমে এবং এর পরে M33 5G এবং M15 5G এর মতো মডেলগুলি আপডেট পাবে।

ট্যাবলেটে কখন নতুন আপডেট আসবে

১ অক্টোবর: Galaxy Tab S10 Ultra ও Tab S10+ সিরিজ প্রথমে আপডেট পাবে।

১৩ এবং ২৩ অক্টোবর: তার পরে Tab S9 FE, Tab S9 Ultra ও Tab S8 মডেলে নতুন সফ্টওয়্যার আপডেট আসবে।

নভেম্বর: Galaxy Tab Active এবং Tab A9 এর মতো বাজেট সিরিজগুলি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে