জয়েন করুন

পুরানো Galaxy S সিরিজের ফোনে আসছে Android 16 আপডেট, তোড়জোড় শুরু করল Samsung

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 12:03 PM

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে জোর চর্চা চলছে। ইতিমধ্যেই Galaxy S25 সিরিজের জন্য One UI 8 Beta 2 রোলআউট করেছে সংস্থাটি। এখন বিটা ৩ এর অপেক্ষা। তবে শুধু নতুন ফোন নয়, শীঘ্রই পুরানো ডিভাইসেও নয়া সফটওয়্যার ভার্সনের আপডেট আসবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি Geekbench-এর ডেটাবেসে Samsung Galaxy S22+ (মডেল নম্বর SM-S906U) স্মার্টফোনকে খুঁজে পাওয়া গেছে, যেটি চলছে একেবারে নতুন অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে।

Samsung Galaxy S22+ ফোনে আসছে Android 16 আপডেট

গীকবেঞ্চ থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ফোনটি সিঙ্গল-কোর টেস্টে ১৪৬৬ এবং মাল্টি-কোর টেস্টে ৩০০০ স্কোর করেছে। যদিও এটি চূড়ান্ত পারফরম্যান্স নয়। তবে আমরা এখান থেকে নিশ্চিত হতে পারি যে, স্যামসাং এস২২ সিরিজের জন্য অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অপারেটিং সিস্টেম পরীক্ষা করা হচ্ছে

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা মডেলটিও এর আগে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম সহ গীকবেঞ্চে দেখা গিয়েছিল। ফলে এই মডেলেও নতুন আপডেট আসবে। তবে মনে রাখা দরকার যে, স্যামসাংয়ের আপডেট নীতি অনুযায়ী গ্যালাক্সি এস২২ সিরিজের জন্য এটিই হবে শেষ বড় সফটওয়্যার আপডেট।

এদিকে জানিয়ে রাখি, Samsung তাদের পরবর্তী ফোল্ডেবল ডিভাইস Galaxy Z Fold 7 ও Flip 7 কে নতুন ওয়ান ইউআই ৮ স্টেবল ভার্সন সহ জুলাইয়ে লঞ্চ করবে বলে খবর। আর Galaxy S26 সিরিজ আগামী বছরের জানুয়ারিতে ওয়ান ইউআই ৮.৫ কাস্টম স্কিন সহ বাজারে আসতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি