জয়েন করুন

চাহিদা নেই নতুন Samsung Galaxy S25 Edge ফোনের, কমানো হল উৎপাদন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 23, 2025 7:11 PM

বড় ধাক্কা খেল স্যামসাং। মে মাসে সংস্থাটি বহু প্রত্যাশা নিয়ে বাজারে নিয়ে এসেছিল Samsung Galaxy S25 Edge। অনেকেই মনে করেছিল যে, এটাই হয়তো ভবিষ্যতের স্মার্টফোন। কারণ মাত্র ৫.৮ মিমি পুরু টাইটেনিয়াম বডি, দৃষ্টিনন্দন লুক ও হালকা ওজন সহ ডিভাইসটি বাজারে এসেছিল। যদিও ফোনটি মানুষের মন জয় করতে ব্যর্থ। যেকারনে এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Samsung Galaxy S25 Edge এর প্রোডাকশন কমাতে শুরু করেছে।

উৎপাদন কমছে Samsung Galaxy S25 Edge এর

সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, জুন মাসে গ্যালাক্সি এস২৫ এজ ফোনের উৎপাদন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। সাধারণত কোম্পানির ফ্ল্যাগশিপ মডেলগুলি তিন-চার মাস বাজারে ভালোভাবে চলে, এরপর এর প্রোডাকশন কিছুটা কমানো হয়। তবে এবার এক মাস কাটতে না কাটতেই কোম্পানির এই সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ক্রেতারা ডিভাইসটি নিয়ে খুব বেশি উৎসাহী নন।

একাধিক সমস্যা Samsung Galaxy S25 Edge ডিভাইসে

স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ কে মূলত ভবিষ্যতের গ্যালাক্সি এস২৬ সিরিজের ‘প্লাস’ ভ্যারিয়েন্টের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু শুরুতেই যেভাবে চাহিদা কমে গেল, তাতে পরিকল্পনা বদলাতে পারে ব্র্যান্ডটি। এটা সত্যি যে ফোনটি দেখতে চমৎকার, কিন্তু এরকম অতিস্লিম ডিজাইন মানে কম ব্যাটারি ব্যাকআপ, বেশি গরম হওয়া, যা একে প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছে।

আসলে স্মার্টফোনের বাজারে বাস্তবতা এখন আলাদা। শুধুমাত্র চমৎকার ডিজাইন নয়! ক্রেতারা চান বড় ব্যাটারি, ভালো কুলিং, আর গেমিং বা মাল্টিটাস্কিং-এর সময়েও দ্রুত পারফরম্যান্স। এইসব দিক থেকে Samsung Galaxy S25 Edge মোটেই ভালো ফল করতে পারেনি।

অন্যদিকে, স্যামসাং এখন ফোল্ডেবল ফোনের উপর জোর দিচ্ছে। রিপোর্ট থেকে জানা গেছে, Galaxy Z Fold 7 আর Z Flip 7-এর উৎপাদন লক্ষ্যমাত্রা জুনে ৪ লাখ ইউনিট থেকে বাড়িয়ে ৬ লাখে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে Fold 7-এর উৎপাদন কেবল ৪.৪ লাখ ইউনিট।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি