জয়েন করুন

Samsung Galaxy S25 Edge ব্যবহারকারীদের জন্য স্বস্তি, আসছে One UI 8 আপডেট, মিটবে ব্যাটারির সমস্যা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 1:42 PM

চলতি বছরে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 Edge স্মার্টফোন। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিন সহ এসেছে। কিন্তু শীঘ্রই এই ফোনে নতুন সফটওয়্যার আপডেট আসবে বলে জানা গেছে। নয়া এক রিপোর্টে জানা গেছে, Samsung Galaxy S25 Edge ডিভাইসের জন্য Android 16 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন ডেভেলপ করছে সংস্থাটি। যদিও এই সফটওয়্যার ভার্সনের বিটা প্রোগ্রামে এই ফোনের নাম দেখা যায়নি।

Samsung Galaxy S25 Edge ফোনে আছে শক্তিশালী হার্ডওয়্যার

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ-এর হার্ডওয়্যার অনেকটাই এস২৫ সিরিজের অন্যান্য মডেলের মতো। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ৬.৭ ইঞ্চি ২কে ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। কিন্তু এরপরও ডিভাইসটি ওয়ান ইউআই ৮ এর এর বিটা পোগ্রামে না থাকায় অনেকেই অবাক হয়েছিল। কিন্তু এখন নয়া রিপোর্ট সামনে আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলবে ক্রেতারা।

জানিয়ে রাখি, One UI 8-এর অন্যতম আর্কষণ এর “স্মার্ট রিসোর্স ম্যানেজমেন্ট”, যা ফোনের ব্যাটারি লাইফ উন্নত করতে পারে। আর এই ফিচার স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ এর জন্য অতি প্রয়োজন। কারণ এর ডিজাইন যতই চমকপ্রদ হোক না কেন, ডিভাইসটির ব্যাটারি পারফরম্যান্স তেমন সন্তোষজনক নয়। ফলে ব্যবহারকারীদের সমস্যা সমাধান করতে পারে নতুন এই সফটওয়্যার আপডেট।

প্রসঙ্গত, আগস্টে বাজারে আসতে চলেছে Samsung Galaxy S25 FE এবং এতে One UI 8 প্রি-ইনস্টল থাকবে। আবার জুলাইয়ের মাঝামাঝি সময়ে Samsung-এর আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হতে চলেছে Galaxy Z Fold 7 এবং Flip 7। এই দুই ফোল্ডেবল ফোনেও One UI 8 কাস্টম স্কিন থাকবে। আর আগামী বছরে আসতে চলা Galaxy S26 সিরিজে পাওয়া যাবে এই কাস্টম ওএসের আপগ্রেড ভার্সন One UI 8.5।

আরও পড়ুন

OnePlus 16 আসছে ১৬৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারির সাথে Poco F9 Ultra মডেলের দাম ফাঁস, ২০০ এমপি ক্যামেরা সহ থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর Vivo T5 Pro 5G এর দাম ফের বাড়লো, কোন ভ্যারিয়েন্ট কত টাকায় কিনতে হবে OnePlus আনছে নতুন 4G বাজেট ফোন, সেপ্টেম্বরে ভারতে এন্ট্রি নিচ্ছে Samsung Galaxy S26 FE ফোনে চমক, থাকবে এক্সিনস ২৫০০ চিপ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা