জয়েন করুন

Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সহ বাজারে আসছে, ফাঁস সমস্ত স্পেসিফিকেশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 3, 2025 5:04 PM

Samsung Galaxy S25 সিরিজে আরও একটি মডেল জুড়তে চলেছে, যার নাম Galaxy S25 FE। যদিও কোম্পানির তরফে ডিভাইসটি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে টিপস্টার ও সার্টিফিকেশন সাইটের দৌলতে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। সম্প্রতি Samsung Galaxy S25 FE স্মার্টফোনটি TUV Rheinland, WPC সার্টিফিকেশন সাইট এবং Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এমনকি এর ৫কে রেন্ডার ও ৩৬০-ডিগ্রি ভিডিও ক্লিপও অনলাইনে ফাঁস হয়েছে।

Samsung Galaxy S25 FE এর বিশেষ বিশেষ ফিচার প্রকাশ্যে এল

আজ জনপ্রিয় টিপস্টার @MysteryLupin আসন্ন Galaxy S25 FE মডেলটি কেমন হবে সে সম্পর্কে মুখ খুলেছেন। তিনি X (আছে টুইটার) প্ল্যাটফর্মে স্মার্টফোনটির কিছু বিশেষ বিশেষ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সহ ব্যাটারি ক্যাটাসিটি সম্পর্কে জানা গেছে।

Samsung Galaxy S25 FE এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

টিপস্টারের দাবি অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই ফোনে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে। আর সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S25 FE স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP68 রেটিং সহ আসবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস উপস্থিত থাকবে।

ডিভাইসটির ওজন হবে ১৯০ গ্রাম। এটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি নেভি, আইসি ব্লু, জেট ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে আসবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি