TRENDS ▸
Tech GupMobilesSamsung Galaxy S25 Series One Ui 8 0 Beta Program Roll Out Based On Android 16
Samsung Galaxy S25 Series Update

Samsung ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, চলে এল One UI 8.0‌‌ বিটা আপডেট

Samsung Galaxy S25 সিরিজের জন্য চলে এল One UI 8.0 বিটা প্রোগ্রাম। এই নতুন ইউজার ইন্টারফেস অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য এই পোগ্রাম চালু করা হয়েছে। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতেও বিটা আপডেট…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 10:05 AM

Samsung Galaxy S25 সিরিজের জন্য চলে এল One UI 8.0 বিটা প্রোগ্রাম। এই নতুন ইউজার ইন্টারফেস অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য এই পোগ্রাম চালু করা হয়েছে। খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতেও বিটা আপডেট রোল আউট করা হবে। সিরিজের সমস্ত মডেলের জন্য এই আপডেট আনা হয়েছে।

Samsung Galaxy S25 সিরিজের জন্য রোল আউট হল One UI 8.0 বিটা প্রোগ্রাম

Samsung Galaxy S25, S25+, এবং S25 Ultra ব্যবহারকারীরা ওয়ান ইউআই ৮.০ বিটা আপডেটের মাধ্যমে আরও দ্রুত পারফরম্যান্স, নতুন ফিচার এবং উন্নত সিকিউরিটি উপভোগ করতে পারবেন। এই আপডেটের ডাউনলোড সাইজ ৩.৩ জিবি। এই আপডেটের সাথে যোগ করা হয়েছে মে ২০২৫-এর সিকিউরিটি প্যাচ। ওয়ান ইউআই ৮.০ এর আগের ভার্সন ওয়ান ইউআই ৭.০-তে বড় মাপের ডিজাইন পরিবর্তন না দেখা গেলেও, উত্তরসূরিতে একাধিক নতুন ও আপগ্রেডের ফিচার পাওয়া যাবে।

ওয়ান ইউআই ৮.০ বিটা আপডেটে ব্যবহারকারীরা উন্নত ইউজার ইন্টারফেস, দ্রুত অ্যাপ লঞ্চের মতো সুবিধা উপভোগ করতে পারবেন। আবার Galaxy AI-র সাহায্যে ব্যবহারকারীরা আরও শক্তিশালী ফিচার যেমন রিয়েল-টাইম ট্রান্সলেশন ও স্মার্ট ফটো এডিটিং এর সুবিধা পাবেন।

Samsung Galaxy S25 ব্যবহারকারীরা কীভাবে অংশ নেবেন বিটা প্রোগ্রামে?

যারা ওয়ান ইউআই ৮.০ বিটা প্রোগ্রামে অংশ নিতে চান তারা নিচের ধাপগুলো অনুসরণ করুন:

প্রথম Galaxy S25 ডিভাইসে Samsung Members অ্যাপ ইনস্টল করুন।

এবার Samsung অ্যাকাউন্টে লগইন করুন।

অ্যাপের হোমপেজে থাকা ওয়ান ইউআই ৮.০ বিটা প্রোগ্রাম ব্যানারে ট্যাপ করুন।

রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং ফোনের Settings > Software update > Download and install-অপশনগুলো অনুসরণ করে নতুন আপডেট ডাউনলোড ও ইনস্টল করুন।

এই মুহূর্তে কেবল কারা আপডেট পাবেন?

বর্তমানে শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের জন্য বিটা আপডেট নিয়ে আসা হয়েছে। তবে শীঘ্রই Galaxy Z Fold 6, Z Flip 6 এবং S24 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতেও এই আপডেট আসবে। এর পাশাপাশি Galaxy A55 এবং A35 মডেলের জন্যেও এই আপডেট রোল‌ আউট করা হতে পারে।