জয়েন করুন

নতুন Samsung Galaxy S25 Ultra ফোনে ২৬ হাজার টাকা ডিসকাউন্ট, হাতছাড়া করলে পস্তাবেন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 4, 2025 11:41 AM

দক্ষিণ কোরিয়ার টেক ব্র্যান্ড Samsung এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আপগ্রেডের দারুন সুযোগ দিচ্ছে। আপনি এখন পুরানো ডিভাইস বদলে ব্র্যান্ডের নতুন Samsung Galaxy S25 Ultra সস্তায় কিনতে পারেন। কারণ সংস্থাটি চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া ডিভাইসের সাথে ১৫,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দিচ্ছে। এর সাথে রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার। তবে মনে রাখবেন যে, ১৫,০০০ টাকা আপগ্রেড বোনাস কেবল স্যামসাং ফোন ব্যবহারকারীরা পাবে, অন্য ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের ১২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও Samsung Galaxy S25 Ultra এখন লোভনীয় ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে।

Samsung Galaxy S25 Ultra এর সাথে আপগ্রেড ও ব্যাঙ্ক অফার

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১৫,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস মিলছে। তবে নন-স্যামসাং ফোন এক্সচেঞ্জ করলে ১২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও প্রতি মাসে ৩,৬১২ টাকার ইএমআই দিয়ে ডিভাইসটি অর্ডার করতে পারেন। উল্লেখ্য, Galaxy S25 Ultra এর দাম শুরু হচ্ছে ১২৯,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy S25 Ultra স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের সবচেয়ে উন্নত এই ফ্ল্যাগশিপ ফোনে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং গ্যালাক্সি এআই সমর্থিত বেশ কয়েকটি এআই ফিচার। এতে গরিলা আর্মার ২ প্রোটেক্টিভ লেয়ার সহ টাইটানিয়াম বডি উপস্থিত। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ৭ বছরের ধরে সফটওয়্যার আপডেট পাবে। এই ডিভাইসে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে এবং এস-পেন সাপোর্টের পাশাপাশি ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ডিভাইসে ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি