জয়েন করুন

Samsung Galaxy S26 Edge ও S26 Ultra ফোনকে দেখা গেল IMEI ডেটাবেসে, লঞ্চ হতে চলেছে একসাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ থেকে সরছে না ‘Edge’ মডেল। এই বছরের শুরুতে বাজারে আসে Galaxy S25 Edge, যদিও ডিভাইসটি তেমন জনপ্রিয়তা পায়নি। ফলে অনেকেই এই বিশেষ ফোনটি নিয়ে সংশয় প্রকাশ করেছিল। যদিও Galaxy S26 সিরিজেও Edge মডেলটি থাকবে বলে জানা গেছে। সম্প্রতি GSMA-এর IMEI ডেটাবেসে Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra ফোন দুটিকে খুঁজে পাওয়া গেছে। এই ডিভাইস দুটি আগামী বছরে লঞ্চ হবে।

Samsung Galaxy S26 Edge ও Galaxy S26 Ultra কে দেখা গেল IMEI ডেটাবেসে

আইএমইআই লিস্টিং অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এজ এর মডেল নম্বর SM-S947U, আর গ্যালাক্সি এস২৬ আল্ট্রা এর মডেল নম্বর SM-S948U এবং SM-S948N। এখানে ‘U’ এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্সন, আর ‘N’ ভ্যারিয়েন্টটি দক্ষিণ কোরিয়ার জন্য নির্ধারিত। তবে এখনো পর্যন্ত সিরিজের অন্য দুটি মডেল গ্যালাক্সি এস২৬ বা এস২৬ প্লাস সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৬ এজ এর সাথে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলকে একসঙ্গে ডেটাবেসে দেখতে পাওয়ার অর্থ হতে পারে ডিভাইসগুলি সম্ভবত একসাথে লঞ্চ হবে। কারণ এবার গ্যালাক্সি এস২৬ এজ পরে বাজারে এসেছে।

হার্ডওয়্যারের কথা বললে, Samsung Galaxy S26 সিরিজের ক্ষেত্রে ব্র্যান্ডটি ফের তাদের ‘ডুয়াল-চিপ’ কৌশলে ফিরতে পারে। S25 সিরিজে কেবল স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার হয়েছিল, কারণ এক্সিনস ২৫০০-এর উৎপাদনে সমস্যা হয়েছিল। কিন্তু এবার ডিভাইসগুলি স্ন্যাপড্রাগন ও স্যামসাংয়ের নিজস্ব চিপ সহ বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে।

একটি কোরিয়ান রিপোর্ট থেকে এর আগে জানা গিয়েছিল, ইউরোপ ও এশিয়ার বাজারে Galaxy S26, S26+, এবং S26 Edge মডেল তিনটি এক্সিনস ২৬০০ চিপ সহ লঞ্চ হবে। আর Galaxy S26 Ultra ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ এর উন্নত ভার্সন, যা গোটা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু বাজারে পাওয়া যাবে। আর এই সিরিজ One UI 8.5 কাস্টম স্কিনে চলবে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি