জয়েন করুন

Samsung Galaxy S26 FE বড় আপগ্রেড সহ বাজারে আসছে, ফিচার ফাঁস Geekbench থেকে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 4, 2026 10:12 PM
Show Quick Read
Summary is AI-generated, newsroom-reviewed

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S26 সিরিজ। এই সিরিজের অধীনে Samsung Galaxy S26, Samsung Galaxy S26 Plus এবং Samsung Galaxy S26 Ultra মডেল তিনটি তখন এসেছিল। তবে রিপোর্ট অনুযায়ী এই লাইনআপে আরও একটি নতুন ডিভাইস যোগ হবে, যার নাম Samsung Galaxy S26 FE। সব ঠিকঠাক থাকলে ফোনটি হয়তো সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুর দিকে বাজারে আসতে পারে। আজ ডিভাইসটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। এখান থেকে এর প্রসেসর, অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy S26 FE উপস্থিত হল Geekbench-এ

টিপস্টার অভিষেক যাদব আজ এক্স-এ একটি পোস্ট করে দাবি করেছেন যে Samsung Galaxy S26 FE-কে সম্প্রতি গিকবেঞ্চে SM-S741U মডেল নম্বরের সঙ্গে দেখা গেছে। জানা গেছে এতে ১০ কোর এক্সিনস ২৫০০ চিপসেট থাকবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে একে ৮ জিবি র‌্যাম সহ খুঁজে পাওয়া গেছে। তবে স্মার্টফোনটি আরও কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট সহ আসতে পারে।

পারফরম্যান্সের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই মডেলটি সিঙ্গল কোর টেস্টে ২,৪২৬ এবং মাল্টি কোর টেস্টে ৮,০০৪ স্কোর করেছে বলে জানা গেছে। এই স্কোর ফ্যানদের উত্তেজনা যথেষ্ট বাড়িয়েছে।

Samsung Galaxy S26 FE ডিসপ্লে ও ক্যামেরা ফিচার

বিভিন্ন রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গেছে Samsung Galaxy S26 FE মডেলে ৬.৭৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ক্যামেরায় ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। আর সামনে ১৬ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৫,১০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Samsung Galaxy S25 FE এর বিশেষত্ব

Galaxy S26 FE এর পূর্বসূরি মডেল Samsung Galaxy S25 FE ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ডায়নামিক এলটিপিও অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৯০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এক্সিনস ২৪০০ চিপসেট।

স্মার্টফোনটার রিয়ার ক্যামেরা সেটআপে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো (৩x অপটিক্যাল জুম) লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি IP68 রেটিং সহ এসেছে।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে